Apply for the railway recruitment RRB Group D 2026: রেলে চাকরির সুবর্ণ সুযোগ। ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, পয়েন্টসম্যান এবং হেল্পার/সহকারীর মতো পদে কাজ মিলবে। ভারতীয় রেলের লেভেল ১ ক্যাটাগরির এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই নিয়োগ অভিযানের মাধ্যমে বিভিন্ন রেলওয়ে জোনে মোট ২২,০০০ পদ পূরণ করা হবে। আপনি আবেদনে আগ্রহী হলে আমাদের প্রতিবেদন পড়ুন।
হাইলাইটস
| বিবরণ | তথ্য |
|---|---|
| নিয়োগের নাম | RRB গ্রুপ ডি নিয়োগ ২০২৬ |
| মোট পোস্ট | প্রায় ২২,০০০ |
| পোস্ট লেভেল | লেভেল-১ |
| আবেদন শুরু | জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬ (প্রত্যাশিত) |
| পরীক্ষার বছর | ২০২৬ |
| ন্যূনতম যোগ্যতা | দশম পাস / আইটিআই |
| বয়সসীমা | ১৮ থেকে ৩৩ বছর |
| নির্বাচন বোর্ড | রেলওয়ে নিয়োগ বোর্ড |

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা
- RRB গ্রুপ ডি নিয়োগ ২০২৬-এর জন্য আবেদন করার জন্য প্রার্থীদের দশম শ্রেণীর ডিগ্রি অথবা ITI সার্টিফিকেট থাকতে হবে।
- জেনারেল বিভাগের প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছর । সংরক্ষিত বিভাগগুলি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
নির্বাচন প্রক্রিয়া ও বেতন
RRB গ্রুপ ডি নিয়োগ ২০২৬-এর নির্বাচন প্রক্রিয়া মূলত চারটি পর্যায়ে সম্পন্ন হবে:
- কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
- নথি যাচাই
- মেডিকেল পরীক্ষা
নির্বাচিত প্রার্থীরা লেভেল ১ বেতন স্কেলে মূল বেতন পাবেন। মহার্ঘ্য ভাতা, ট্রাভেল ভাতা এবং অন্যান্য রেলওয়ে সুবিধাও পাবেন।
আবেদন প্রক্রিয়া। Apply for the railway recruitment RRB Group D 2026
- RRB কর্তৃপক্ষের ওয়েবসাইট rrbcdg.gov.in হোম পেজ দেওয়া আপনার জোন-এ ক্লিক করুন।
- আপনার অঞ্চলের ওয়েবসাইটের হোমপেজে ‘Letest notification’ সেশনে ‘RRB Group D Reqruitment 2026’ নোটিফিকেশনের নিচে আপনাকে আবেদন করার জন্য লিংক অপশনে ক্লিক করুন।
- এখানে ‘Recent Update’-এ ‘Group D Reqruitment’-এর লিংকে ‘Apply Now’-এ ক্লিক করে রেজিস্ট্রেশন করে লগইন করুন।
- ব্যক্তিগত বিস্তারিত, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
- অনলাইনে আবেদন জমা করুন।
- ফর্ম জমা দিন এবং প্রিন্টআউট নিন।
গুরুত্বপূর্ণ তারিখ
| ইভেন্টগুলি | তারিখ |
|---|---|
| নির্দেশক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৭ ডিসেম্বর ২০২৫ |
| বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২০ জানুয়ারি ২০২৬ (প্রত্যাশিত) |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ | ২১ জানুয়ারি ২০২৬ |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | ২০ ফেব্রুয়ারি ২০২৬ (২৩:৫৯ ঘন্টা) |
| ফি পরিশোধের শেষ তারিখ | ২০ ফেব্রুয়ারি ২০২৬ |
| আবেদনপত্র সংশোধনের তারিখ | ঘোষণা করা হবে |
| পরীক্ষার তারিখ | ঘোষণা করা হবে |
| অ্যাডমিট কার্ড প্রকাশ | পরীক্ষার আগে |
| ফলাফল ঘোষণা | পরীক্ষার পর |