Truecaller rolls out free AI powered voicemail: ট্রুকলার এমন একটি ফিচার চালু করেছে যা অবাঞ্ছিত এবং স্প্যাম কলের কারণে সমস্যায় পড়া ব্যবহারকারীদের জন্য উল্লেখযোগ্য। কলার সনাক্তকরণ এবং স্প্যাম ব্লকিং ছাড়াও ট্রুকলার এখন ভারতে একটি ফ্রি ভয়েসমেইল পরিষেবা চালু করেছে।
কেন এটি ব্যবহারকারীদের জন্য বিশেষ?
- অবাঞ্ছিত কল থেকে মুক্তি পাবেন ব্যবহারকারীরা।
- গুরুত্বপূর্ণ মেসেজ এখন ফোন না ধরলে হারিয়ে যাবে না।
- নেটওয়ার্ক বা ফোন সুইচ অফ থাকলেও কারও কিছু বার্তা দেওয়ার থাকলে দেওয়া যাবে।
নতুন ভয়েসমেইল ফিচার কীভাবে কাজ করবে? Truecaller rolls out free AI powered voicemail
Truecaller-এর ভয়েসমেল ফিচার তখন সক্রিয় হবে যখন কোনও ব্যবহারকারী কোনও কল রিসিভ করতে বা কাটতে পারবেন না। এই ক্ষেত্রে, কলকারী আইফোনের মতো একটি ভয়েস বার্তা রেখে যেতে পারেন, যা ব্যবহারকারী পরে শুনতে পারবেন।
স্প্যাম কল থেকে মুক্তি
এই ফিচার ব্যবহারকারীদের অজানা বা সন্দেহজনক কল সরাসরি গ্রহণ এড়াতে সাহায্য করবে। যদি কলটি জরুরি হয়, তাহলে কলকারী একটি ভয়েসমেইল পাঠাতে পারেন। যা শুনে ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারেন যে তিনি আবার কল করবেন কিনা।
সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা
Truecaller স্পষ্ট করে জানিয়েছে যে এই ভয়েসমেল পরিষেবাটি ভারতীয় ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে। এটি Truecaller অ্যাপের লেটেস্ট আপডেটে পেতে পারবেন।