Public Provident Fund Post Office to be Crorepati: সবাই কোটিপতি হতে চায়। কিন্তু ধনী হওয়ার কোনও শর্টকাট নেই। এর জন্য শৃঙ্খলা, ধৈর্য এবং নিয়মিত বিনিয়োগ প্রয়োজন। প্রতি মাসে অল্প পরিমাণে বিনিয়োগ করেও আপনি কোটিপতি হতে পারেন। শুধুমাত্র শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ বিনিয়োগের উপকরণগুলিতেই বিনিয়োগ করতে হবে তা নয়। পোস্ট অফিসের মতো নিরাপদ বিনিয়োগ বিকল্পগুলিতে বিনিয়োগ করেও আপনি বড়লোক হতে পারেন।
এমন সময়ে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) হল সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ বিনিয়োগ স্কিমগুলির মধ্যে একটি। PPFএ ১৫+৫+৫ বিনিয়োগ কৌশল ব্যবহার করে, আপনি ২৫ বছরে ১ কোটি টাকার বেশি টাকার মুখ দেখতে পারেন। এই পরিমাণের উপর অর্জিত সুদ থেকে মাসিক ৬১০০০ টাকা পেনশনও পাওয়া যেতে পারে।
পিপিএফের ১৫+৫+৫ সূত্র কী? Public Provident Fund Post Office to be Crorepati
পিপিএফ স্কিমের মূল মেয়াদ হয় ১৫ বছর। তবে, ১৫ বছর পর, আপনি মেয়াদ আরও ৫ বছর বাড়াতে পারেন বা টাকা তুলে নিতে পারেন। তবে টাকা তুলে নিয়ে আপনি কিন্তু কোটিপতি হবেন না। বরং আপনি যদি বিনিয়োগ চালিয়ে যান, তাহলে আপনার কোটিপতি হওয়ার সুযোগ থাকবে।
দেখুন প্রথম ১৫ বছরে বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করলে, আপনি মোট ২২.৫ লক্ষ টাকা (১৫ x ১.৫ লক্ষ টাকা) বিনিয়োগ করবেন। এবার ৭.১% সুদের হারে, ১৫ বছর পর ৪০.৬৮ লক্ষ টাকা আসার কথা। এর ফলে ১৮.১৮ লক্ষ টাকা সুদ। এবার এই বিনিয়োগের মেয়াদ যদি আরও ৫ বছর বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন, তাহলে তাহলে ২০ বছর শেষে আপনার জমা হবে ₹৫৭.৩২ লক্ষ টাকা। সুদের সাথে যোগ হবে ₹১৬.৬৪ লক্ষ টাকা। এর জন্য আপনাকে আর আলাদা করে বিনিয়োগ না করলেও হবে।
এইভাবে ২০ বছর শেষে আরও ৫ বছরের এক্সটেনশন নিলে মোট ২৫ বছরে আপনার ৮০.৭৭ লক্ষ টাকা জমা হবে। সুদে যোগ হবে আরও ২৩.৪৫ লক্ষ টাকা। অতএব আপনি ১ কোটি টাকার গায়ে পৌঁছে গেলেন। এবার পুরোপুরি ১ কোটি করতে চাইলে, এই ১০ বছরের এক্সটেনশনে বার্ষিক ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে থাকুন, তাহলে আপনার মোট ৩৭.৫ লক্ষ টাকা বিনিয়োগ ২৫ বছরে ১.০৩ কোটি টাকা রিটার্ন দেবে।
আপনি প্রতি মাসে ৬১,০০০ টাকা আয় করতে পারবেন
২৫ বছর শেষে, যখন আপনার ১.০৩ কোটি টাকার তহবিল থাকবে, তখন আপনি এই টাকা আপনার পিপিএফ অ্যাকাউন্টে রাখতে পারবেন। এই তহবিল থেকে বার্ষিক ৭.১% হারে সুদ আনুমানিক ৭.৩১ লক্ষ টাকার সুদ পাবেন। অর্থাৎ আপনি প্রতি মাসে আনুমানিক ৬০,৯৪১ টাকা আয় করতে পারবেন, যা আপনার পেনশন হিসাবে কাজে লাগতে পারে।