Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইল১ দিনে ৬ লক্ষ মানুষ ডাউনলোড করেছে সঞ্চার সাথী, কী এমন রয়েছে...

১ দিনে ৬ লক্ষ মানুষ ডাউনলোড করেছে সঞ্চার সাথী, কী এমন রয়েছে এই সরকারি অ্যাপে

Mandatory Sanchar Saathi app download hit a Record: ডিজিটাল জালিয়াতি থেকে জনসাধারণকে বাঁচানোর তাগিদে একটি বড়সড় সিদ্ধান্ত নিয়ে বসেছিল কেন্দ্র। বলা হয়েছিল, মোবাইল ফোনে সঞ্চার সাথী প্রি-ইনস্টল করা বাধ্যতামূলক এবং এটি আন ইনস্টল করা যাবে না। যদিও বুধবার, যোগাযোগ মন্ত্রণালয় জানায় যে সরকার সঞ্চার সাথী অ্যাপটি প্রি-ইনস্টল করার প্রয়োজন নেই। মানুষ চাইলে এটি নাও ব্যবহার করতে পারেন।

এদিকে সূত্রের খবর, সঞ্চার সাথী অ্যাপটি হঠাৎ করেই জনসাধারণের কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছে। একদিনে ডাউনলোডের সংখ্যা গড়ে ৬০,০০০ থেকে ১০ গুণ বেড়ে প্রায় ৬ লক্ষে পৌঁছেছে (Mandatory Sanchar Saathi app download hit a Record)। 

কী সুবিধা দেয় সঞ্চার সাথী?

মন্ত্রণালয় জানিয়েছে, এটি সকল নাগরিকদের সাইবার সিকিউরিটি সংক্রান্ত রিপোর্ট করার ক্ষেত্রে সহায়তা করে এবং ব্যবহারকারীদের সুরক্ষাও দেয়। ব্যবহারকারীদের সুরক্ষা ছাড়া অ্যাপটির আর কোনও কাজ নেই এবং তাঁরা যখনই ইচ্ছা অ্যাপটি আনইনস্টল করতে পারে। তাই মন্ত্রণালয় জানিয়েছে যে এখনও পর্যন্ত ১.৪ কোটি ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং প্রতিদিন গড়ে ২০০০টি জালিয়াতির ঘটনা রিপোর্ট করছেন।

প্রসঙ্গত, আসলে, আগে কথা উঠেছিল যে এই অ্যাপ ফোনে ইনস্টল করিয়ে সাধারণ মানুষের ডেটা নিয়ে গুপ্তচরবৃত্তি করতে চাইছে কেন্দ্র। সে কথা যদিও উড়িয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী। 

লোকসভায় কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডার এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমাদের এক বিলিয়ন (মোবাইল) ব্যবহারকারী আছে, কিন্তু কিছু লোক আছে যারা এর অপব্যবহার করে। নাগরিকদের নিরাপদ রাখা সরকারের কাজ। এই চিন্তাভাবনা মাথায় রেখে, ২০২৩ সালে সঞ্চার সাথী পোর্টাল চালু করা হয়েছিল এবং ২০২৫ সালে অ্যাপটি চালু করা হয়। অ্যাপটি আপনার ফোনে থাকলেও ইউজার রেজিস্ট্রেশন না করা পর্যন্ত এটি কাজ করবে না। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular