Thursday, June 4, 2026
Homeব্যবসাপ্রিভিলেজড উইল কী? কীভাবে করতে হয় এই উইল

প্রিভিলেজড উইল কী? কীভাবে করতে হয় এই উইল

What is the privileged will in family law​ & benefit: উত্তরাধিকার সকলের কাছেই জরুরি। বেশিরভাগ সময় মানুষ একটি আইনি দলিল বানান, যেখানে বলা থাকে যে আপনার মৃত্যুর পরে কে কী পাবে। কিন্তু যারা ঝুঁকিপূর্ণ চাকরি করেন, যেমন সৈনিক, বিমানসেনা, নৌবাহিনীর অফিসার এবং সামরিক বাহিনীর সহায়তা কর্মী (যেমন নার্স বা রাঁধুনি) তাঁদের ক্ষেত্রে কেউ দলিল খুব বেশি কার্যকর নয়। এখানেই কাজে আসে প্রিভিলেজড উইল।

প্রিভিলেজড উইল কী? What is the privileged will in family law​ & benefit

ভারতীয় উত্তরাধিকার আইন, ১৯২৫-এ ধারা ৬৫-এ বলা হয়েছে: “যে কোনও সৈনিক যারা কোনও অভিযানে বা প্রকৃত যুদ্ধে নিযুক্ত, অথবা কোনও বায়ুসেনা, অথবা সমুদ্রে থাকা কোনও নাবিক, ১৮ বছর বয়সের পর এই উইলের মাধ্যমে নিজ সম্পত্তি হস্তান্তর করতে পারবেন। 

ভারতে কারা প্রিভিলেজড উইল তৈরি করতে পারে?

সৈনিক, বিমানবাহিনী এবং নৌবাহিনীর কর্মীরা যারা সক্রিয় যুদ্ধক্ষেত্রে, তাঁরাই এই উইল তৈরি করতে পারবেন। সশস্ত্র বাহিনীর কর্মক্ষেত্রে নিযুক্ত বেসামরিক ব্যক্তিরা, যেমন ডাক্তার, নার্স, রাঁধুনিও এই উইল বানাতে পারেন। 

প্রিভিলেজড উইলের সুবিধা কী কী?

১. মানসিক প্রশান্তি: ভারতের অনেক পরিবারেরই উইল থাকে না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের জন্য এই উইল একান্ত জরুরি। যেমন, সশস্ত্র বাহিনীর সদস্যদের জীবন অনিশ্চিত হতে পারে, তাই ন্যূনতম আইনি ঝামেলা এড়াতে এই উইল কার্যকর।

২. সহজেই তৈরি: এই উইলগুলি স্বল্প সময়ের নোটিশে তৈরি এবং কার্যকর করা যায়। কোনও অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই পরিবারের জন্য এইটুকু করাই যায়।  সশস্ত্র সেনাবাহিনীর জন্য এই উইল তাই উপযোগী। 

কীভাবে তৈরি করা হয় প্রিভিলেজড উইল 

  • প্রিভিলেজড উইলটি সম্পূর্ণরূপে উইলকারী নিজের হাতে লিখতে পারেন। এই ক্ষেত্রে, স্বাক্ষর বা সাক্ষীর প্রয়োজন হয় না।
  • অন্য কেউ এই উইল লিখলে তবে এটি উইলকারীর স্বাক্ষরিত হতে হবে। এর জন্য সাক্ষী লাগবে না।
  • যদিও উইলটি অন্য কেউ লেখার পরও উইলকারী সাক্ষর করতে না পারেন, তবুও এটি বৈধ হয়। তবে এক্ষেত্রে উইলকারীকেই নিজের সম্মতির প্রমাণ দেখাতে হবে।
  • আবার একই সময়ে উপস্থিত দুজন সাক্ষীর সামনে মুখে বলে এই উইল তৈরি করা যেতে পারে।
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular