Wednesday, June 3, 2026
Homeলাইফস্টাইলপ্রযুক্তিপশ্চিমবঙ্গে ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন কীভাবে

পশ্চিমবঙ্গে ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন কীভাবে

How to apply trade license online​ in west bengal: সংশ্লিষ্ট রাজ্যের সরকারি সংস্থা দ্বারা জারি করা ট্রেড লাইসেন্স ব্যবসার জন্য অত্যন্ত জরুরি একটি নথি। রাজ্য ভেদে এই লাইসেন্স ফিও আলাদা আলাদা হয়। কিছু রাজ্যে, ট্রেড লাইসেন্স ফি বার্ষিক ভিত্তিতে নেওয়া হয়। অন্যদিকে, আবার অন্যান্য রাজ্যে, এটি বার্ষিক ব্যবসায়িক টার্নওভারের শতাংশের ভিত্তিতে গণনা করা হয়। এই লাইসেন্স না থাকলে, একটি নির্দিষ্ট পৌর সীমার মধ্যে ব্যবসা করতেও পারবেন না। 

ট্রেড লাইসেন্সের জন্য কারা আবেদন করতে পারবেন?

  • আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  • আবেদনকারীর কোনও অপরাধমূলক রেকর্ড থাকলে চলবে না। 
  • ব্যবসাটি আইনত অনুমোদিত হতে হবে। 

ট্রেড লাইসেন্সের জন্য আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

  • ব্যবসার ঠিকানার প্রমাণ
  • আবেদনকারীর পরিচয়পত্র
  • আধার কার্ড
  • মালিকানার ক্ষেত্রে ব্যক্তির প্যান কার্ড
  • ফার্মের ক্ষেত্রে পার্টনারের প্যান কার্ড অথবা কোম্পানির প্যান কার্ড অথবা LLP
  • কোম্পানির ক্ষেত্রে MOA, AOA
  • দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এবং অগ্নিনির্বাপণ বিভাগের এনওসি (যদি প্রযোজ্য হয়)
  • প্রতিবেশীদের এনওসি
  • অফিসের সার্টিফাইড লেআউট প্ল্যান

এছাড়াও আরও কিছু নথি কর্তৃপক্ষের তরফে চাওয়া হতে পারে। 

ট্রেড লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করবেন কীভাবে। How to apply trade license online​ in west bengal

  1. সংশ্লিষ্ট পৌর কর্পোরেশনের ওয়েবসাইটতে ‘Citizen Online Service’ বিকল্প থেকে ‘Trade License’ বিকল্পটি নির্বাচন করুন।
  2. এবার ‘Apply for Trade License‘ বিকল্পে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। 
  3. তারপর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ফর্মটি জমা দিন।
  4. সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদন এবং নথিপত্র যাচাই করে ইউনিক আইডি দেবে। 
  5. তারপর পৌর কর্পোরেশনের ওয়েবসাইটে আবেদন ফি প্রদান করুন।

এরপরেই আপনার ট্রেড লাইসেন্স নম্বর জারি করা হবে।

ট্রেড লাইসেন্সের জন্য আবেদনের স্ট্যাটাস চেক 

  • সংশ্লিষ্ট পৌর কর্পোরেশনের ওয়েবসাইটতে ‘Citizen Online Service’ বিকল্প থেকে ‘Application Status’ বিকল্পটি নির্বাচন করুন।
  • এবার আবেদন নম্বরটি দিলেই স্ক্রিনে স্ট্যাটাস দেখতে পাবেন। 

ট্রেড লাইসেন্স সার্টিফিকেট ডাউনলোড

  • সংশ্লিষ্ট পৌর কর্পোরেশনের ওয়েবসাইটতে ‘Citizen Online Service’ বিকল্প থেকে ‘Download Cerficate’ বিকল্পটি নির্বাচন করুন।
  • এবার আবেদন নম্বরটি দিয়ে ডাউনলোড করতে পারবেন। 

ট্রেড লাইসেন্স রিনিউ করবেন কীভাবে 

  1. সংশ্লিষ্ট পৌর কর্পোরেশনের ওয়েবসাইটতে ‘Citizen Online Service’ বিকল্প থেকে ‘Trade License’ বিকল্পটি নির্বাচন করুন।
  2. এবার ‘Trade License Renew’ বাটন চেপে লাইসেন্স নম্বরের বিবরণ দিন।
  3. তারপর ব্যবসার বিবরণ স্ক্রিনে প্রদর্শিত হলে ‘Confirm’ বাটনে ক্লিক করুন।
  4. প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ‘Continue’ করে ফি প্রদান করুন। 

এভাবে আবেদন করলে আপনার ট্রেড লাইসেন্স রিনিউ হয়ে যাবে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular