8 Cleanest Beach in India Will Leave You Speechless: ছুটি কাটানোর পরিকল্পনা করছেন! পাহাড় ছেড়ে এখন সমুদ্র সৈকতে মন মজেছে! তাহলে আপনার এই ৮ সুন্দর এবং পরিষ্কার সৈকত ঘুরে দেখা উচিত। ভারতের বুকেই যে এত পরিচ্ছন্ন সি বিচ আছে কে জানত!
গোল্ডেন বিচ (ওড়িশা)
ওড়িশার পুরী শুধু জগন্নাথদেবের জন্যই নয়, এই সমুদ্র সৈকতের জন্যও বিখ্যাত। পুরী গোল্ডেন বিচ ২০২০ সালে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশনও পেয়েছে। এই সমুদ্র সৈকতের স্বচ্ছ জল ও উত্তাল ঢেউ আপনাকে আনন্দিত করবে।
কাপ্পাড় সমুদ্র সৈকত (কেরালা)। 8 Cleanest Beach in India Will Leave You Speechless
আপনি যদি কখনও কোঝিকোড়ে বেড়াতে যান, তাহলে সেই শহর থেকে প্রায় ১৬ কিমি দূরে অবস্থিত কাপ্পাড় সমুদ্র সৈকত না ঘুরে ফেরাটা ঠিক হবে না। ইতিহাস বলে, ৫০০ বছর আগে, ভাস্কো দা গামার সঙ্গে ১৭০ জন পুরুষ কেরালার এই উপকূলে প্রথম পা রাখেন।
শিবরাজপুর সমুদ্র সৈকত (গুজরাট)
দ্বারকা থেকে প্রায় ১২ কিমি দূরে অবস্থিত শিবরাজপুর সমুদ্র সৈকত পরিবার এবং শিশুদের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ। আপনি এখানে ডলফিন এবং সুন্দর পাখিও দেখতে পারবেন।
রুশিকোন্ডা সমুদ্র সৈকত (অন্ধ্র প্রদেশ)
বিশাখাপত্তনম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত, রুশিকোন্ডা সমুদ্র সৈকত ঘেরা সোনালী বালি এবং বঙ্গোপসাগরের পরিষ্কার ঢেউ আপনার ছুটিকে আরও আনন্দে ভরিয়ে তুলবে। সবুজ গাছপালায় ঘেরা এই সৈকত প্রকৃতিপ্রেমীদের খুব প্রিয়।
কাসারকোড সৈকত (কর্ণাটক)
কর্ণাটক রাজ্যে ইকোট্যুরিজম প্রচারের জন্য কাসারগোড সমুদ্র সৈকত তৈরি করেছে বন ও পর্যটন বিভাগ। পাঁচ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সমুদ্র সৈকতটি সাদা বালি দিয়ে ঢাকা। ভারী মনোরম জায়গা।
ঘোঘলা সৈকত (দমন দিউ)
দিউ থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত ঘোঘলা সমুদ্র সৈকত, কেন্দ্রশাসিত অঞ্চলের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এখানকার সোনালী বালি এবং স্বচ্ছ জল মন ভরিয়ে দিবে অ্যাডভেঞ্চার প্রেমীদের।
পাদুবিদ্রি সৈকত (কর্ণাটক)
কর্ণাটকের উদুপি জেলায় অবস্থিত পাদুবিদ্রি সমুদ্র সৈকত নিরিবিলিতে অ্যাডভেঞ্চার করার আনন্দ যোগায়। সূর্য অস্ত গেলেই এখানে হাঁটা আপনাকে যেন প্রকৃতির কোলে নিয়ে ফেলবে। আপনি এই জনাকীর্ণ সমুদ্র সৈকতে জলক্রীড়া এবং অ্যাডভেঞ্চার রাইড উপভোগ করতে পারেন।
রাধানগর সমুদ্র সৈকত (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ)
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপের সবচেয়ে বিখ্যাত রাধানগর সৈকত। ২০০৪ সালে, টাইম ম্যাগাজিন এটিকে এশিয়ার সেরা এবং বিশ্বের সপ্তম সেরা সৈকত হিসেবে ঘোষণা করেছে বলে সূত্রের খবর।
এছাড়াও রয়েছে, ইডেন বিচ। পুদুচেরির ইডেন সৈকত পর্যটকদের কাছে খুব একটা পরিচিত নয়। পুদুচেরির এই বিচ অসংখ্য নারকেল গাছ ঘেরা, যা আপনাকে কেরালার কথা মনে করিয়ে দেবে।