Zudio franchise price & how to apply for a franchise: টাটা গ্রুপের ‘ট্রেন্ট লিমিটেড’-এর জুডিও ২০১৬ সাল থেকে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে জামাকাপড় সামগ্রী অফার করছে। বর্তমানে ১৬৪টিরও বেশি শহরে এদের ৫৪৫টির বেশি স্টোর ফ্যাশনেবল পোশাকে ভরপুর। মানুষ আজকাল প্রিমিয়াম ব্র্যান্ডের পোশাক কম দামে পেয়ে যাচ্ছেন এই স্টোর থেকেই। এমন সময় অনেকেই ভাবছেন এই স্টোরের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করলে কেমন হয়। চলুন আমরা আজ আপনাদের সে বিষয়েই জানিয়ে দেব (Zudio franchise price & how to apply for a franchise)।
জুডিও ফ্র্যাঞ্চাইজি নিতে খরচ ও লাভের হিসাব
| বিষয়ের বিবরণ | আনুমানিক পরিমাণ |
| ফ্র্যাঞ্চাইজি ফি (এককালীন লাগবে) কতটা লাগবে | ১০ – ১৫ লক্ষ টাকা |
| সিকিউরিটি ডিপোজিট (ফেরত পাবেন) কতটা লাগবে | ২০ – ৩০ লক্ষ টাকা |
| দোকান সেট-আপ করতে খরচ কত | ৩০ – ৮০ লক্ষ টাকা |
| প্রথম স্টক করতে খরচ কত | ৩০ – ৫০ লক্ষ টাকা |
| কার্যকরী মূলধন কতটা লাগবে | প্রায় ৪০ লক্ষ টাকা |
| মোট বিনিয়োগ কতটা লাগবে | ১ কোটি – ৩ কোটি টাকা |
| মাসিক সম্ভাব্য সেল কতটা হবে | ৭০ লক্ষ – ১ কোটি টাকা |
| লাভের মার্জিন কত হবে (Profit Margin) | ১০% – ২০% (প্রতি মাসে) |
| বিনিয়োগের টাকা উঠে আসবে কবে (ROI Period) | ৩ – ৫ বছর |
জুডিও ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করার পদ্ধতি
FOCO (Franchise Owned Company Operated) মডেলে কাজ করে জুডিও। দোকানটি ফ্র্যাঞ্চাইজি মালিকের হলেও পরিচালনা কীভাবে করবেন তা ঠিক করবে টাটা গ্রুপ।
অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.zudio.com/pages/zudio-franchise) গিয়ে ‘Retail Business Associate Form’ পূরণ করতে হবে। আপনার আর্থিক এবং ব্যবসার হিস্ট্রি খতিয়ে দেখা হবে, এছাড়াও আপনি ব্র্যান্ডের মান বজায় রাখতে পারবেন কিনা তাও দেখা হবে। আবেদন মঞ্জুর হলে চুক্তি সাইন করতে হবে এবং ফ্র্যাঞ্চাইজি ফি ও ডিপোজিট জমা দিতে হবে। জমার অংক নিয়ে সংশয় থাকলে উপরের টেবিল দেখুন।
এবার সঠিক দোকান ঘর খুঁজে পেতে জুডিও-র টিম আপনাকে সাহায্য করবে। তারপর টাটা গ্রুপ আপনার কর্মীদের ট্রেনিং দেবে এবং দোকান সেট-আপ করতেও সাহায্য করবে। এইভাবে সব প্রস্তুতি একাধারে শেষ হলে ধুমধাম করে দোকান উদ্বোধন করবে টাটা গ্ৰুপ।