Home লাইফস্টাইল YouTube ভারতে আনল নতুন AI ফিচার!

YouTube ভারতে আনল নতুন AI ফিচার!

YouTube New Features for new partnerships & AI tools
YouTube New Features for new partnerships & AI tools

YouTube New Features for new partnerships & AI tools: ইউটিউব ইন্ডিয়া ভারতে সৃজনশীলতা, শিক্ষা এবং প্রযুক্তির প্রসারে নতুন কিছু অংশীদারিত্ব এবং জেনারেটিভ এআই (Generative AI) ফিচারের ঘোষণা করেছে।

AI এবং সৃজনশীলতা বাড়াতে অংশীদারিত্ব (YouTube New Features for new partnerships & AI tools)

ইউটিউব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিসের (IICT) সঙ্গে অংশীদারিত্ব করেছে। এর মাধ্যমে IICT-এর শিক্ষার্থীদের ভারতীয় অ্যানিমেশন, ফিল্ম এবং গেমিং শিল্পে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং দক্ষতা সরাসরি ইউটিউব থেকে দেওয়া হবে। IICT- এর CEO বিশ্বাস দেওস্কর জানিয়েছেন, এই সহযোগিতা ক্লাসরুম এবং বিশ্ব মঞ্চের মধ্যে দূরত্ব কমিয়ে আনবে।

স্বাস্থ্য ও নার্সিং শিক্ষায় উদ্যোগ

ইউটিউব অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর কলেজ অফ নার্সিং-এর সঙ্গে হাত মিলিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্ল্যাটফর্মে বিশেষজ্ঞ দ্বারা তৈরি করা পেশাদার নার্সিং কোর্স নিয়ে আসা হবে। এর ফলস্বরূপ, সারা দেশের ৫,০০০-এর বেশি নার্সিং শিক্ষার্থী এবং কর্মরত নার্সরা উন্ড কেয়ার এবং হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণের মত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ নিতে সক্ষম হবেন। AIIMS নার্সিং কলেজের অধ্যক্ষ লতা ভেঙ্কটেসান জানান, এটি AIIMS-এর নির্ভরযোগ্য পাঠ্যক্রমকে ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে দিতে সহায়ক হবে।

নতুন জেনারেটিভ AI ফিচার রোল আউট

ইউটিউব ভারতে বেশ কয়েকটি উন্নত AI ফিচার নিয়ে আসছে, যেমন –

Edit with AI’ ফিচার: ইউটিউব ক্রিয়েট (YouTube Create) অ্যাপের মাধ্যমে এই ফিচারটি এখন ভারতীয় নির্মাতাদের জন্য নিয়ে আসা হচ্ছে। এটি র ফুটেজকে একটি প্রাথমিক ড্রাফটে (first draft) পরিণত করে এডিটিং করার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে।

‘Likeness Detection Technology’: ইউটিউব তাদের “সাদৃশ্য সনাক্তকরণ” টেকনোলজি বিটা ভার্সনে রিলিজ করছে। এর মানে হল, যাদের মুখ ব্যবহার করে অন্য কেউ যদি এআই দিয়ে ভিডিয়ো বানিয়ে আপলোড করে, যার আপনি পারমিশন দেননি, তা খুঁজে বের করে ইউটিউবকে জানানো যাবে। ইউটিউব তখন সেই ভিডিওটি সরিয়ে দেবে।

কথোপকথনমূলক AI টুল: নতুন একটি কথোপকথনমূলক এআই টুল চালু করা হচ্ছে, যা দর্শকদের ভিডিয়ো প্লেয়ারের মধ্যে প্রশ্ন করতে এবং দ্রুত উত্তর পেতে সাহায্য করবে। এই ফিচারটি বর্তমানে ইংরেজিতে পাওয়া যাচ্ছে, তবে শীঘ্রই হিন্দিতেও চালু হবে।

অর্থনৈতিক প্রভাব এবং বিনিয়োগ

YouTube-এর ক্রিয়েটিভ ইকোসিস্টেম গত বছর ভারতের জিডিপিতে ১৬,০০০ কোটি টাকার বেশি অবদান রেখেছে এবং ৯ লক্ষ ৩০ হাজারের বেশি পূর্ণকালীন চাকরির সুযোগ তৈরি করেছে।

YouTube ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক গুঞ্জন সোনি জানান, তারা শুধুমাত্র প্ল্যাটফর্মে নয়, বরং ভারতীয়দের উদ্ভাবনী ক্ষমতাতেও বিনিয়োগ করছেন। YouTube সিইও নীল মোহন আগে ঘোষণা করেছিলেন যে, ভারতের ক্রমবর্ধমান ক্রিয়েটর অর্থনীতির জন্য আগামী দুই বছরে তারা ৮৫০ কোটি টাকা বিনিয়োগ করবেন।

ডিজিটাল নিরাপত্তা এবং স্বাস্থ্যের প্রতি নজর

মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্ল্যাটফর্মগুলোর সাথে এই সহযোগিতামূলক পদ্ধতির মাধ্যমে এমন একটি ডিজিটাল ভারতকে শক্তিশালী করা হচ্ছে যেখানে নারীরা উদ্ভাবন করতে এবং শিশুরা সুরক্ষিতভাবে শিখতে পারবে। ব্যবহারকারীদের স্বাস্থ্যকর স্ক্রিন ব্যবহারের অভ্যাসকে উৎসাহিত করতে YouTube এখন শর্টস ফিডে স্ক্রল করার জন্য দৈনিক সীমা নির্ধারণের সুযোগ দিচ্ছে। YouTube সার্চ রেজাল্টের শীর্ষে থাকা তাদের ‘ফার্স্ট এইড শেলভস’ (First Aid shelves)-কে ইংরেজি ও হিন্দিতে আরও বিস্তৃত করেছে, যা এখন আরও বেশি চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নির্ভরযোগ্য ভিডিয়ো সরবরাহ করবে।

Exit mobile version