Home পশ্চিমবঙ্গ কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নিচে! বাতাসে ঠান্ডার আমেজ

কলকাতায় পারদ নামল ২০ ডিগ্রির নিচে! বাতাসে ঠান্ডার আমেজ

Winter Update and 20 Degrees Celsius in Kolkata
Winter Update and 20 Degrees Celsius in Kolkata

Winter Update and 20 Degrees Celsius​ in Kolkata: শুষ্ক ও শীতল উত্তর-পশ্চিম বাতাসের কারণে রবিবার কলকাতায় এই মরশুমের প্রথম, তাপমাত্রা ২০° সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে (Winter Update and 20 Degrees Celsius​ in Kolkata)। আলিপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৯.২° সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দু ডিগ্রি কম। আবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯° সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের চেয়ে দু ডিগ্রি কম ছিল।

কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?

পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাতের তাপমাত্রা আরও কমতে (Winter Update) পারে।

কলকাতা একজন আবহাওয়া কর্মকর্তা জানান, “দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাস মূল ভূখণ্ডে প্রবেশ করছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, বিহার এবং ঝাড়খণ্ডে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

আবহাওয়া কর্মকর্তা আরও জানিয়েছেন, “আগামী চার থেকে পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দু-একদিনের মধ্যে তাপমাত্রা ১৮ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা আছে।”

রবিবার ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) দ্বারা জারি করা একটি জাতীয় বুলেটিনে বলা হয়েছে রবিবার পূর্ব রাজস্থানের কিছু অংশে এবং রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

বাংলায় জলীয় বাষ্প প্রবেশের মত কোনও সক্রিয় পরিস্থিতি নেই। আসলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পশ্চিম দিক থেকে আসা বায়ুর স্বাভাবিক গতিপথে বাধা সৃষ্টি করে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আপাতত এই রকম হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি

রবিবার, বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস পায়। সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৫% এর নিচে।

জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি (Winter Update) ছিল। দক্ষিণবঙ্গে, বাঁকুড়া ও বীরভূমে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়।

Exit mobile version