Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলশিক্ষাকোন নদীকে ভারতের লাইফলাইন বলা হয়?

কোন নদীকে ভারতের লাইফলাইন বলা হয়?

Which River Is Known As The Lifeline Of India: নদীমাতৃক ভারতে ৪০০রও বেশি নদী কোটি কোটি জনজীবনকে বাঁচিয়ে রেখেছে। কৃষিকাজে সহায়তা করে খাবার যোগান দিয়ে চলেছে। লক্ষ লক্ষ মানুষকে জল সরবরাহ করছে। কর্মসংস্থান দিচ্ছে। অর্থাৎ ভারতীয় জীবনে ওতপ্রোতভাবে জড়িত এই নদী। 

কিছু নদী হিমালয় থেকে এলেও, অনেকেই সমভূমি এবং মালভূমির মধ্য দিয়ে এগিয়ে চলে। যেমন গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, সিন্ধু, গোদাবরী, কৃষ্ণা এবং নর্মদা। এদের মধ্যে গঙ্গা দীর্ঘতম, আর ব্রহ্মপুত্র আয়তনের দিক থেকে বৃহত্তম। কিন্তু আপনি কি জানেন কোন নদীকে ভারতের জীবনরেখা বলা হয়? 

কোন নদী ভারতের জীবনরেখা নামে পরিচিত?

উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ থেকে সে নদী সমতলে আছড়ে পড়েছে। দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হতে হতে বিশাল গাঙ্গেয় সমভূমির মধ্য দিয়ে নদীটি উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ড সহ বেশ কয়েকটি প্রধান রাজ্যের মধ্য দিয়ে বাংলায়ও এসেছে। বুঝতে পারছেন কোন নদীর কথা বলছি?

বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ, সুন্দরবন সৃষ্টিতে সে নদী অন্যতম। লক্ষ লক্ষ মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনেও নদীটির প্রভাব অনেক। হ্যাঁ, ঠিকই ধরেছেন। গঙ্গার কথা বলছি আমরা। 

গঙ্গা নদী সম্পর্কে অজানা তথ্য। Which River Is Known As The Lifeline Of India 

  • দেবপ্রয়াগে অলকানন্দায় মিলিত হয়ে ভাগীরথী গঙ্গা নাম নিয়েছে। 
  • গঙ্গার জল নিজ হতেই পিউরিফাই হয়ে যায়, কারণ এতে উচ্চ মাত্রার ব্যাকটেরিওফেজ থাকে। 
  • এই নদীতেই বাস করে Ganges River Dolphin, ১৪০রও বেশি মাছের প্রজাতি এবং বিভিন্ন কচ্ছপ। 
  • কলকাতার মধ্য দিয়ে হুগলি নাম নিয়ে বয়ে যায় গঙ্গা। 

ভারতের জনবসতি গড়ে তোলার পিছনে গঙ্গার অবদান 

এই নদী অববাহিকায় ভারতের জনসংখ্যার ৪০% এরও বেশি বাস করে। ভারতের প্রাচীন শহর বারাণসী অর্থাৎ কাশী গঙ্গার তীরেই অবস্থিত। প্রতি ১২ বছর অন্তর গঙ্গার তীরেই বসে কুম্ভমেলা। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular