What is the Temperature of West Bengal & Cold Winds: এই ডিসেম্বর মাসে যেখানে বেশ ভালোই ঠান্ডা থাকার কথা, তা না হয়ে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হঠাৎ বেড়ে গিয়েছে। তবে অবশেষে আলিপুর আবহাওয়া দফতর স্বস্তির খবর দিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে, যার ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা ধীরে ধীরে কমবে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের প্রভাব বাড়ার সাথে সাথে শীতের অনুভূতি ফিরে আসবে।
পশ্চিমবঙ্গের আবহাওয়ার হালহকিকত (What is the Temperature of West Bengal & Cold Winds)
দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সপ্তাহের শেষে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা আছে।
মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস, যেখানে পশ্চিমের জেলাগুলোতে তা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল।
উত্তরবঙ্গের দিকে তাকালে মঙ্গলবার দার্জিলিং-এর তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, তবে আপাতত উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
ঘূর্ণিঝড় ‘দিটওয়া’র আপডেট
- ঘূর্ণিঝড় ‘দিটওয়া’ (Cyclone Ditwah) দুর্বল হয়ে বর্তমানে তামিলনাড়ু-পুদুচেরী-অন্ধ্র উপকূলের কাছাকাছি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আরও দুর্বল হয়ে যাচ্ছে।
- উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাড়ছে। হরিয়ানার কাছাকাছি একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী ৫ই ডিসেম্বর নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে প্রবেশ করবে।
- বুধবার থেকে বাংলায় উত্তর-পশ্চিমের বাতাসের প্রভাব বাড়বে, যা শীত ফিরিয়ে আনবে।
আবহাওয়া অফিসের সূত্র মারফত জানা গিয়েছে যে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই, সর্বত্রই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।