What is lifetime tax for car & Road tax: যদি আপনার ভারতে একটি গাড়ি থাকে অথবা আপনি শীঘ্রই একটি গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাহলে রোড ট্যাক্স উপেক্ষা করা যাবে না। ভারতের প্রতিটি রাজ্যে রোড ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন নিয়মকানুন রয়েছে। যে রাজ্যে আছেন এবং আপনার গাড়ির স্পেসিফিকেশনের উপর নির্ভর করে ট্যাক্স। আর এখন এই রোড ট্যাক্স নিয়েই একটি বড় ঘোষণা করেছে সরকার।
পরিবহন দফতর গাড়ি মালিকদের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আগে নিয়ম অনুযায়ী, নতুন গাড়ি কিনলে মালিকরা ৫ বছরের জন্য ট্যাক্স (One-time Tax) জমা করতেন। কিন্তু এখন সরকার নিয়ম করেছে যে, কোনও মালিক চাইলে সেই ৫ বছরের ট্যাক্সকে ‘লাইফটাইম ট্যাক্স‘ হিসাবে বদলে নিতে পারেন। অর্থাৎ একবার এই নিয়মে ট্যাক্স দিলে আর আজীবন ট্যাক্স দিতে হবে না! চলুন জেনে নিই বিস্তারিত।
গাড়ির জন্য লাইফটাইম ট্যাক্স সম্পর্কিত বিস্তারিত তথ্য। What is lifetime tax for car & Road tax
যদি আপনি নতুন গাড়ি কেনার ১৫ দিনের মধ্যে ৫ বছরের ট্যাক্স না দিয়ে লাইফটাইম ট্যাক্স দিতে চান, তবে গাড়ির দামের মাত্র ৭.৫% টাকা ট্যাক্স দিতে হবে মালিককে। সাধারণত একবারে লাইফটাইম ট্যাক্স দিতে গেলে ১০% খরচ হয় কিন্তু এক্ষেত্রে আপনার প্রায় ২.৫% টাকা বাঁচবে।
এই নিয়মে ট্যাক্স দিলে আর আজীবন ট্যাক্স দিতে হবে না!
সবথেকে বড় বিষয় হল, প্রতি ৫ বছর অন্তর আর ট্যাক্স জমা দেওয়ার জন্য ছোটাছুটি করতে হবে না আপনাকে। একবার লাইফটাইম ট্যাক্স দিয়ে দিলে গাড়িটি যতদিন রাস্তায় চলাচলের যোগ্য থাকবে, ততদিন আর ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ এক ঢিলে দুই পাখি মারা সহজ হয়ে যাবে।
লাইফটাইম ট্যাক্সের সুবিধা নেবেন কীভাবে
- আপনি যদি সদ্য গাড়ি কিনেই ৫ বছরের ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে আর ১৫ দিনের মধ্যে লাইফটাইম ট্যাক্সের সুবিধা নিতে পারবেন।
- আপনার যদি ৫ বছরের ট্যাক্সের মেয়াদ শেষ হয়ে আসে রিনিউ করার সময় লাইফটাইম অপশনটি বেছে নিতে ভুলবেন না।
পশ্চিমবঙ্গে রোড ট্যাক্স কীভাবে নির্ধারিত হয়?
- যানবাহনের ধরণ: দুই চাকার, চার চাকার অথবা কমার্শিয়াল যানবাহন অনুযায়ী ট্যাক্স দিতে হবে।
- ইঞ্জিন ক্যাপাসিটি (সিসি): সিসি যত বেশি, ট্যাক্স তত বেশি দিতে হবে।
- এক্স-শোরুম মূল্য: গাড়ি যত দামি হবে, ট্যাক্স তত বেশি দিতে হবে।
- জ্বালানির ধরণ : পেট্রোল, ডিজেল বা বৈদ্যুতিক যানবাহন – প্রতিটির আলাদা পরিমাণ ট্যাক্স তত বেশি দিতে হবে।
- ব্যবহার: ব্যক্তিগত বা কমার্শিয়াল ব্যবহার অনুযায়ী ট্যাক্স দিতে হবে।
- গাড়ির বয়স: নতুন গাড়ি থাকলে পুরনো গাড়ির তুলনায় বেশি ট্যাক্স দিতে হবে।
কীভাবে লাইফটাইম ট্যাক্স দেওয়ার জন্য আবেদন করবেন
অফলাইন: অফলাইনে এই লাইফটাইম ট্যাক্স দেওয়া সবচেয়ে সুবিধাজনক বিকল্প হতে পারে। এর জন্য আপনি সরাসরি নিকটবর্তী বা আপনার এলাকার RTO অফিসে যান, সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ট্যাক্স জমা দিয়ে দিন।
অনলাইন: অনলাইনে এই ট্যাক্স জমা দিতে হলে VAHAN পোর্টালে ভিজিট করে ট্যাক্সের টাকা অনলাইনে পেমেন্ট করলে আপনার কাজ হয়ে যাবে। পেমেন্টের স্লিপ বা যে কোনও প্রমাণ রাখতে ভুলবেন না।