Home ব্যবসা ৮২ পদে নিয়োগ কলকাতা পুরসভায়, আবেদন করতে পারবেন কারা?

৮২ পদে নিয়োগ কলকাতা পুরসভায়, আবেদন করতে পারবেন কারা?

WBMSC Recruitment 2025 for Assistant Engineer
WBMSC Recruitment 2025 for Assistant Engineer

WBMSC Recruitment 2025 for Assistant Engineer: ৮২ পদে বিপুল নিয়োগ পুরসভায়। WBMSC কলকাতা পৌর কর্পোরেশন (KMC) এর অধীনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করছে। সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল শাখায় মোট ৮২টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ৮ ডিসেম্বর, ২০২৫ থেকে আবেদন করতে পারবেন।

হাইলাইটস – WBMSC Recruitment 2025 for Assistant Engineer

বিশদ বিবরণবিস্তারিত
সংগঠনকলকাতা পৌর কর্পোরেশন (কেএমসি)
নিয়োগকারী সংস্থাপশ্চিমবঙ্গ পৌর পরিষেবা কমিশন (WBMSC) – West Bengal Municipal Service Commission
পদের নামঅ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল)
মোট শূন্যপদ৮২
আবেদনের ধরণঅনলাইন
সরকারি ওয়েবসাইটwww.mscwb.org

শূন্যপদের বিবরণ

পদের নামপোস্ট সংখ্যা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)৫৯
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)১০
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)১৩

যোগ্যতার মানদণ্ড

বয়সসীমা

বিভাগবয়সের ঊর্ধ্বসীমা (বছর)
EWS৩৬
এসসি/এসটি ৪১ (৩৬ + ৫ বছর ছাড়)
ওবিসি (পশ্চিমবঙ্গের এ এবং বি)৩৯ (৩৬ + ৩ বছর ছাড়)
পিডব্লিউবিডি৪৫ বছর পর্যন্ত

শিক্ষাগত যোগ্যতা

পদের নামযোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/বিই/বি.টেক।কম্পিউটার নলেজ থাকা জরুরি। 
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/বিই/বি.টেক। কম্পিউটার নলেজ থাকা জরুরি। 
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি/বিই/বি.টেক। কম্পিউটার নলেজ থাকা জরুরি। 

নির্বাচন প্রক্রিয়া ২০২৫

  1. লিখিত পরীক্ষা/স্ক্রিনিং পরীক্ষা:  প্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। এই প্যাটার্নে সাধারণত প্রাসঙ্গিক ইঞ্জিনিয়ারিং বিষয় এবং জেনারেল অ্যাওয়ারনেসের  উপর ভিত্তি করে অবজেক্টিভ টাইপ (MCQ) প্রশ্ন থাকে।
  2. ব্যক্তিত্ব পরীক্ষা:  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যক্তিত্ব পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর চূড়ান্ত করা হবে। 

বিভাগ অনুযায়ী কত নম্বর পেতে হবে:

বিভাগপ্রয়োজনীয় ন্যূনতম নম্বর
জেনারেল ৪৫%
ওবিসি এবং ইডব্লিউএস৪০%
SC, ST এবং PwBD৩৫%

কীভাবে আবেদন করবেন? How to Apply for WBMSC Recruitment 2025 for Assistant Engineer

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন। 
  2. পদ অনুযায়ী নিম্নে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন। 
  3. তারপর আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। 
  4. নিজের সমস্ত প্রয়োজনীয় বিবরণ দিয়ে আবেদনপত্র পূরণ করুন। 
  5. প্রয়োজনীয় কাগজপত্র যেমন নিজের ছবি, স্বাক্ষর, সার্টিফিকেট অনলাইনেই আপলোড করুন।
  6. প্রযোজ্য হলে অনলাইনে আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্র জমা দিন। 
  7. ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট সঙ্গে রাখুন।

কত টাকা আবেদন ফি দিতে হবে?

  • ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থী: ১৫০ টাকা এবং প্রসেসিং চার্জ ৫০ টাকা
  • SC, ST এবং PWD প্রার্থী: শুধু প্রসেসিং চার্জ ৫০টাকা অন্যান্য রাজ্যের SC/ST/OBC প্রার্থীদের পুরো ফি দিতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ

ইভেন্টতারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০৩/১২/২০২৫
অনলাইন আবেদন শুরুর তারিখ০৮/১২/২০২৫
অনলাইন আবেদনের শেষ তারিখ৩১/১২/২০২৫
ফি জমা দেওয়ার শেষ তারিখ৩১/১২/২০২৫
পরীক্ষার তারিখশ্রীঘ্রই জানানো হবে
অ্যাডমিট প্রকাশের তারিখশ্রীঘ্রই জানানো হবে

অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড 

ইলেক্ট্রিক্যাল 

সিভিল 

মেকানিক্যাল 

Exit mobile version