WB Govt Support for Youth is Yuvasree Prakalpa: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যবাসীদের জন্য নানান ধরণের প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পগুলোর মধ্যে বেশ কিছু প্রকল্প রাজ্যের সাধারণ মহিলা ও বেকার যুবক ও যুবতীদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তেমনই একটি প্রকল্প হল যুবশ্রী প্রকল্প।
এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া। রাজ্যের সেই সব শিক্ষিত বেকার যুবক-যুবতীরা, যারা দীর্ঘ দিন ধরে চাকরির খোঁজ করছেন, কিন্তু সরকারি চাকরি পাচ্ছেন না, তারা এই বিশেষ সুবিধাটি নিতে পারবেন। তাই, আপনারা যারা রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা পেতে আগ্রহী, তারা এই বিষয়ে বিস্তারিত জানতে প্রতিবেদনটি দেখুন।
যুবশ্রী প্রকল্প সম্পর্কে কিছু কথা- WB Govt Support for Youth is Yuvasree Prakalpa
পশ্চিমবঙ্গ সরকারের একটি জনহিতকর প্রকল্প হল এই যুবশ্রী প্রকল্প। রাজ্য সরকার কর্মহীন যুবকদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য এই যুবশ্রী প্রকল্প বহু বছর ধরে পরিচালনা করে আসছে। প্রকল্পটি চালু হয়েছিল ২০১৩ সালে।
এর লক্ষ্য হল শিক্ষিত অথচ কর্মহীন তরুণ-তরুণীদের আর্থিক সাহায্য প্রদান করা এবং তাদের চাকরির জন্য তৈরি করা। এই প্রকল্পের অধীনে, রাজ্যের কর্মহীন যুবকেরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পান। বর্তমানে, যুবশ্রী প্রকল্পের জনপ্রিয়তা বাড়ছে। পশ্চিমবঙ্গের ১৮ থেকে ৪৫ বছর বয়সী যেকোনো যুবক-যুবতী এই যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।
কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
- যে সমস্ত বেকার যুবক-যুবতীর চাকরি নেই, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে।
- এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে।
- আবেদনকারীকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
- অন্য কোনও সরকারি সাহায্য পাচ্ছেন না, এমন যুবক-যুবতীরা আবেদন করতে পারবে।
আবেদন করবেন কীভাবে?
- যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক পোর্টাল https://employmentbankwb.gov.in/-এর সহায়তা নিতে হবে।
- এই ওয়েবসাইটের হোমপেজে Job seeker অপশনে ক্লিক করুন।
- এরপর নতুন করে নাম নথিভুক্তকরণের জন্য Job seeker হিসাবে রেজিস্টার করতে হবে।
- রেজিস্টার সম্পূর্ণ হওয়ার পর প্রয়োজনীয় তথ্য যেমন- নাম, ঠিকানা, জাতি, জন্ম তারিখ ইত্যাদি দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
- আবেদনের ফর্মটি পূরণ হয়ে গেলে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
- আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য যুবক-যুবতীদের নিম্নলিখিত কাগজপত্রগুলির প্রয়োজন হবে।
কী কী নথি প্রয়োজন?
- যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য যে নথিগুলি লাগবে তা হল-
- আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড ও আধার কার্ড।
- বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট অথবা অন্য কোনো নথি।
- সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট/মার্কশিট।
- ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার প্রতিলিপি (যেখানে অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং নাম স্পষ্টভাবে মুদ্রিত আছে)।
- কর্মহীনতার প্রমাণস্বরূপ Self Declaration / Unemployment Certificate (যা প্রমাণ করে যে আবেদনকারী কোনও চাকরির সাথে যুক্ত নন)।
- আবেদনকারী যুবক-যুবতীর আয়ের প্রমাণপত্র (স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা দেওয়া) ইত্যাদি।
