Urgent Information About Cancelled Trains List: প্রতিদিন বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে হাজারও ট্রেন চলাচল করে। কিন্তু তার মধ্যেই যদি কোনোসময় ট্রেন বাতিল করে দেওয়া হয়, কী অসুবিধাটাই না হয়, এবারও একবার এমনই ধাক্কা পেলেন ট্রেন যাত্রীরা। জানলে সবটা অবাক হবেন।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। Urgent Information About Cancelled Trains List
| ট্রেন নং | ট্রেনের নাম | বাতিলের তারিখ |
|---|---|---|
| 18030 | শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস কুরলা এক্সপ্রেস | ১৩-২১ নভেম্বর |
| 22830 | শালিমার – ভূজ সুপারফাস্ট এক্সপ্রেস | ৮,১৫ নভেম্বর |
| 22829 | ভূজ – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস | ১১, ১৮ নভেম্বর |
| 15022 | গোরখপুর – শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস | ১০, ১৭ নভেম্বর |
| 15021 | শালিমার – গোরখপুর সাপ্তাহিক এক্সপ্রেস | ১১, ১৮ নভেম্বর |
| 18029 | মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার কুরলা এক্সপ্রেস | ১১-১৯ নভেম্বর |
| 12151 | মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার সমরস্ত এক্সপ্রেস | ১২, ১৩, ১৯ নভেম্বর |
| 12152 | শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস সমরস্ত এক্সপ্রেস | ১৪, ১৫, ২১ নভেম্বর |
| 20971 | উদয়পুর সিটি – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস | ১৫ নভেম্বর |
| 20972 | শালিমার – উদয়পুর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস | ১৬ নভেম্বর |
রুট বদল করা হয়েছে এই ট্রেনগুলোর
| ট্রেন নং | ট্রেনের নাম | রুট পরিবর্তনের তারিখ | নতুন রুট বিবরণ |
|---|---|---|---|
| 18049 | শালিমার – বাদামপাহাড় সাপ্তাহিক এক্সপ্রেস | ৮, ১৫, ২২ নভেম্বর | সাঁতরাগাছি থেকে বাদামপাহাড় পর্যন্ত চলবে। |
| 18050 | বাদামপাহাড় – শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস | ৯, ১৬, ২৩ নভেম্বর | সাঁতরাগাছি পর্যন্ত চলবে। |
| 12101 | মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস – শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস | ১৮ নভেম্বর | সাঁতরাগাছি পৌঁছাবে |
| 12102 | শালিমার – মুম্বাই লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস | ২০ নভেম্বর | সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে। |
| 12905 | পোরবন্দর – শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস | ১৯ নভেম্বর | সাঁতরাগাছি পৌঁছাবে। |
| 12906 | শালিমার – পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেস | ২১ নভেম্বর | সাঁতরাগাছি থেকে ছেড়ে যাবে। |
কেন আবার নতুন করে গোলযোগ হল ট্রেনে
রেলওয়ে ঘোষণা করেছে যে ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত শালিমার স্টেশন ইয়ার্ডে সংস্কারের কাজ চলবে বলে এই সময়ের মধ্যে ট্রেনের গোলযোগ দেখা দিতে পারে। দক্ষিণ-পূর্ব রেলওয়ের চক্রধরপুর বিভাগের মধ্য দিয়ে যাতায়াতকারী বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে।
তাই, আগে থেকে টিকিট বুক করা থাকলে, কোনও অসুবিধা এড়াতে আইআরসিটিসি ওয়েবসাইটে ট্রেনের স্ট্যাটাস চেক করতে পারেন রেলওয়ে যাত্রীরা।
