Thursday, June 4, 2026
Homeব্যবসাSocial Media Marketing ইন্টার্নশিপ অফার করছে Upstox, আবেদন করবেন কীভাবে?

Social Media Marketing ইন্টার্নশিপ অফার করছে Upstox, আবেদন করবেন কীভাবে?

Upstox Internship with a monthly stipend of 33000: সোশ্যাল মিডিয়ার প্রতি আলাদাই টান অনুভব করেন! তাহলে ই সোশ্যাল মিডিয়া নিয়ে কেরিয়ার গড়লে কেমন হয়! হ্যাঁ ঠিকই শুনেছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কেরিয়ার গড়ার সেরা সুযোগ। ভারতের দ্রুততম বর্ধনশীল ফিনটেক কোম্পানি আপস্টক্স বেঙ্গালুরু এবং মুম্বাইতে পানার জন্য এই সুযোগ নিয়ে হাজির হয়েছে। ৩৩,০০০ টাকা মাসিক বেতনও দেওয়া হবে। আপনি যদি আবেদন করতে চান, তাহলে আসুন প্রোগ্রাম, যোগ্যতা, দায়িত্ব এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে সমস্ত বিবরণ জেনে নেওয়া যাক।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্নশিপে কী কাজ করতে হবে?

  • ব্র্যান্ডের ভয়েসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া পোস্ট, ক্যাপশন এবং স্টোরি পোস্ট করতে হবে। 
  • পণ্য লঞ্চ এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেসের কাজ করতে হবে।   
  • সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স এবং ছোট ভিডিয়ো কন্টেন্টের জন্য ডিজাইন এবং কন্টেন্ট টিমের সঙ্গে কাজ করতে হবে। 
  • ইনস্টাগ্রাম, টুইটার (এক্স), লিংকডইন, ইউটিউব এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলিতে কাজ করতে হবে। 
  • অনলাইন ইউজারদের মন্তব্য বা প্রশ্নের উত্তর দিতে হবে।
  • পেজ অপ্টিমাইজ করতে হবে। 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্নশিপ কারা করতে পারবেন?

  • মার্কেটিং, মাস কমিউনিকেশন, বিজনেস, অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক পাশ। 
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কন্টেন্ট ট্রেন্ড এবং ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কে নলেজ থাকতে হবে। 
  • ইংরেজিতে কথা বলতে এবং লিখতে জানতে হবে। 
  • মেটা ইনসাইটস, গুগল অ্যানালিটিক্স, বা অনুরূপ প্ল্যাটফর্মের মতো টুলগুলো সম্পর্কে জানতে হবে। 
  • ব্র্যান্ড পেজ, ডিজিটাল ইন্টার্নশিপ, অথবা ক্যাম্পাস ক্যাম্পেইন পরিচালনার ক্ষেত্রে আগে থেকে অভিজ্ঞতা থাকতে হবে। 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্নশিপ করলে কী কী সুবিধা পাবেন?

  • প্রতি মাসে ৩৩,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। 
  • প্রফেশনালদের থেকে হাতে কলমে শিখবেন। 
  • ডিজাইনার এবং পণ্যের শীর্ষস্থানীয়দের হাতে হাত রেখে নেটওয়ার্কিং করতে পারবেন। 
  • ভালো কাজ করলে ফুল-টাইমও পেতে পারেন। 

আবেদন করবেন কীভাবে? How to Apply for Upstox Internship with a monthly stipend of 33000

অফিসিয়াল আপস্টক্স ক্যারিয়ার্স পেজটি ভিজিট করে আপস্টক্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্নশিপ অপশন খুঁজে নিয়ে আবেদন করুন। সঠিক একাডেমিক এবং ব্যক্তিগত তথ্য সহ আরও প্রয়োজনীয় বিবরণ এবং নিজের আগের কাজের পোর্টফোলিও থাকলে তা সংযুক্ত করে সময়সীমার আগে আপনার আবেদন জমা দিন।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular