UPSC Combined Defence Services Recruitment 2026: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে চাকরির স্বপ্ন দেখে থাকলে এটাই সুবর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in এবং upsconline.nic.in এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর, সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই প্রতিবেদনে, আপনি নিয়োগের বিবরণ, যোগ্যতার মানদণ্ড, বয়সসীমা, বেতন কাঠামো, নির্বাচন প্রক্রিয়া, আবেদনের ধাপ এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি সবই পেয়ে যাবেন।
হাইলাইটস
| কোম্পানির নাম | ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) |
| পদের নাম | সম্মিলিত প্রতিরক্ষা পরিষেবা পরীক্ষা (I), ২০২৬ |
| পোস্ট সংখ্যা | ৪৫১ |
| বেতন | প্রতি মাসে ৫৬,১০০ – ১,৭৭,৫০০/- টাকা |
| যোগ্যতা | স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি (কোর্স অনুসারে পরিবর্তিত হয়) |
| বয়সসীমা | ১৯ থেকে ২৪ বছর (কোর্স অনুসারে পরিবর্তিত হয়) |
| আবেদন শুরুর তারিখ | ১০/১২/২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ৩০/১২/২০২৫ |
| সরকারী ওয়েবসাইট | https://upsc.gov.in |
শূন্যপদের বিবরণ
বিজ্ঞপ্তি অনুসারে, CDS (1) 2026 এর অধীনে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি (IMA), ইন্ডিয়ান নেভাল একাডেমি (INA), এয়ার ফোর্স একাডেমি (AFA) এবং অফিসার্স ট্রেনিং একাডেমি (OTA)-এর জন্য মোট ৪৫১ পদ পূরণ করা হবে।
- IMA-এর জন্য ১০০
- INA-এর জন্য ২৬
- AFA-এর জন্য ৩২
- OTA চেন্নাই (পুরুষদের জন্য) ২৭৫
- OTA চেন্নাই (মহিলাদের জন্য) ১৮
যোগ্যতার মানদণ্ড
- IMA এবং INA-তে আবেদনকারী অবিবাহিত পুরুষ প্রার্থীদের জন্ম ২ জানুয়ারি, ২০০৩ এর আগে এবং ১ জানুয়ারি, ২০০৮ এর পরে হতে হবে।
- OTA-তে যোগ্য পুরুষ প্রার্থীদের জন্ম ২ জানুয়ারি, ২০০২ থেকে ১ জানুয়ারি, ২০০৮ এর মধ্যে হতে হবে। মহিলাদের ক্ষেত্রেও একই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
- বিমান বাহিনী একাডেমির জন্য, প্রার্থীদের বয়স ১ জানুয়ারি, ২০২৭ তারিখের মধ্যে ২০ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
- IMA এবং AUTA-এর জন্য একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি প্রয়োজন।
- INA-এর জন্য একটি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রয়োজন।
- AFA-এর জন্য গণিত এবং পদার্থবিদ্যায় B.Tech বা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন
- ট্রেনিংয়ের সময়: প্রতি মাসে ৫৬,১০০ টাকা (লেভেল ১০ থেকে শুরু করে বেতন)
- লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভের পর: বে৫৬,১০০ – ১,৭৭,৫০০/- টাকা
- ক্যাপ্টেন: ৬১,৩০০ – ১,৯৩,৯০০/- টাকা
- মেজর: ৬৯,৪০০ – ২,০৭,২০০/- টাকা
- লেফটেন্যান্ট কর্নেল: ১,২১,২০০ – ২,১২,৪০০/- টাকা
- কর্নেল: ১,৩০,৬০০ – ২,১৫,৯০০/- টাকা
- সামরিক পরিষেবা বেতন (MSP): লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত প্রতি মাসে ১৫,৫০০/- টাকা (নির্দিষ্ট)
অতিরিক্ত কী কী ভাতা পাবেন
মহার্ঘ্য ভাতা, পোশাক ভাতা (বার্ষিক ২০,০০০ টাকা), পরিবহন ভাতা, শিশু শিক্ষা ভাতা (মাসিক ২,২৫০ টাকা), বিনামূল্যে রেশন পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
CDS পরীক্ষার নির্বাচন প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে:
লিখিত পরীক্ষার পর SSB ইন্টারভিউ নেওয়া হবে। তারপর নথি যাচাইকরণ করে মেডিকেল পরীক্ষা নেওয়া হবে উত্তীর্ণ প্রার্থীদের। এইভাবে সমস্ত যাচাই বাছাইয়ের পরে চূড়ান্ত নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীরা জানুয়ারী-এপ্রিল 2027-এ শুরু হওয়া কোর্সে যোগদান করবেন।
কীভাবে আবেদন করবেন?
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in অথবা upsconline.nic.in ভিজিট করুন।
- রেজিস্ট্রেশন করে লগইন করে প্রয়োজনীয় কাগজপত্র এবং ছবি আপলোড করুন।
- এবার আবেদনপত্র পূরণ করে আবেদন ফি পরিশোধ করুন এবং আবেদন জমা দিন।
আবেদন ফি
- জেনারেল, অন্যান্য অনগ্রসর এবং অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) শ্রেণীর প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০ টাকা।
- SC, ST এবং সকল মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।
- অনলাইনে নেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করা যাবে।
অফিশিয়াল বিজ্ঞপ্তি
দেখুন:
