Home লাইফস্টাইল প্রযুক্তি ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও লিংক করতে হবে মোবাইল নম্বর, রইল অনলাইন পদ্ধতি

ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও লিংক করতে হবে মোবাইল নম্বর, রইল অনলাইন পদ্ধতি

Update Vehicle and DL Mobile on Vahan Sarathi Portal
Update Vehicle and DL Mobile on Vahan Sarathi Portal

Update Vehicle and DL Mobile on Vahan Sarathi Portal: আধার কার্ড হোক বা প্যান কার্ড, সকল গুরুত্বপূর্ণ নথিতে মোবাইল নম্বর আপডেট করা গুরুত্বপূর্ণ। এখন আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও মোবাইল নম্বর লিংক করতে বলেছে ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। ড্রাইভিং লাইসেন্স রয়েছে যে সমস্ত ব্যক্তিদের, যানবাহন মালিকদের, সকলকে বাহন এবং সারথি পোর্টালে মোবাইল নম্বর আপডেট করার জন্য অনুরোধ করা হয়েছে। আপনি অনলাইনেই আপনার নম্বর আপডেট করতে পারেন। সম্পূর্ণ প্রক্রিয়াটি জানুন।

মোবাইল নম্বর লিংক করতে গুরুত্বপূর্ণ নথি 

  • যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর
  • রেজিস্ট্রেশন তারিখ
  • গাড়ির চেসিস নম্বর
  • ড্রাইভিং লাইসেন্স নম্বর
  • যার নামে ড্রাইভিং লাইসেন্স জারি করা হয়েছে তাঁর জন্ম তারিখ

অনলাইনে মোবাইল নম্বর লিংক করবেন কীভাবে। Update Vehicle and DL Mobile on Vahan Sarathi Portal

ফিচারযানবাহন মালিকদের জন্য বাহন পোর্টালড্রাইভিং লাইসেন্স থাকলে সারথি পোর্টাল
অফিসিয়াল ওয়েবসাইটvahan.parivahan.gov.insarathi.parivahan.gov.in
প্রথম ধাপ“Mobile Number Update” বিকল্পটি নির্বাচন করুন।নিজের রাজ্য এবং “Mobile Number Update” নির্বাচন করুন।
প্রয়োজনীয় তথ্যরেজিস্ট্রেশন নম্বর এবং চেসিস নম্বর (শেষ ৫টি সংখ্যা) লাগবে। আরও তথ্য লাগতে পারে। ড্রাইভিং লাইসেন্স নম্বর এবং জন্ম তারিখ লাগবে। আরও তথ্য লাগতে পারে। 
যাচাইকরণ নতুন মোবাইল নম্বরে আসা OTP যাচাই করুন।নতুন মোবাইল নম্বরে আসা OTP যাচাই করুন।
শেষ ধাপআপডেট বা লিংক অনুরোধ জমা দিয়ে রসিদ স্লিপ সেভ করুন।আপডেট বা লিংক অনুরোধ জমা দিয়ে রসিদ স্লিপ সেভ করুন।

কেন করতে হবে যানবাহন ও DLএর সঙ্গে মোবাইল নম্বর লিংক

ভুল বা পুরনো ফোন নম্বরের কারণে বিভিন্ন সমস্যা, যেমন লগ ইন বা লেনদেন সমস্যা, ট্রাফিক চালান এবং ই-পরিষেবা ক্ষেত্রে ঝামেলা এড়াতে এই লিংক জরুরি। রেকর্ড আপডেট রাখার জন্য, এটি সরকারি পরিষেবাগুলিকে আরও নিরাপদ এবং ইউজার ফ্রেন্ডলি করে তুলবে। 

Exit mobile version