Home পশ্চিমবঙ্গ হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলের খবর! রুট ও সময় পরিবর্তন সম্পর্কে জেনে নিন

হাওড়া ডিভিশনে ট্রেন বাতিলের খবর! রুট ও সময় পরিবর্তন সম্পর্কে জেনে নিন

Train Service Affected Due to Traffic Block
Train Service Affected Due to Traffic Block

Train Service Affected Due to Traffic Block: হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য জরুরি খবর রয়েছে। জানা যাচ্ছে যে আগামী ২৫ তারিখে হাওড়া ডিভিশনে অনেক ট্রেন বাতিল করা হবে এবং কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।

কেন ট্রেন বাতিল ও সময় পরিবর্তনের সিদ্ধান্ত (Train Service Affected Due to Traffic Block)

পূর্ব রেল জানিয়েছে, নলহাটি-গুমানি শাখায় ২০২, ২০৬, ২১০, ২১২, ২৩৬ ও ২৬৪ নম্বর ব্রিজে রি-গার্ডারিংয়ের কাজ হবে। এছাড়াও রামপুরহাট-সাদীনপুর স্টেশনের মধ্যে ২৫ নম্বর লেভেল ক্রসিং গেটে সাবওয়ের কাজের জন্য পাওয়ার ব্লক ও ট্রাফিক ব্লকের প্রয়োজন আছে। এর কারণে কোন কোন ট্রেনের সময়সূচিতে পরিবর্তন হবে, তা জেনে নিন।

বাতিল হওয়া মেমু

৬৩৪৩৪ রামপুরহাট-আজিমগঞ্জ মেমু প্যাসেঞ্জার ট্রেনটি পুরোপুরি বাতিল করা হয়েছে। এই ট্রেনটি বিকেল ৪টা বেজে ৫ মিনিটে রামপুরহাট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই ট্রেনটি রবিবারের জন্য বাতিল করা হয়েছে।

একাধিক ট্রেনের রুটে পরিবর্তন করা হয়েছে

১৩০৫৩ হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস রাস্তা পরিবর্তন করে ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ – নিউ ফারাক্কা হয়ে যাবে। এই ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড স্টেশনে থামবে।

১৩১৬১ কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি রাস্তা পরিবর্তন করে নৈহাটি – ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ – নিউ ফারাক্কা হয়ে ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড স্টেশনে থামবে।

১২৫০৯ SMVT বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস ২৩শে জানুয়ারি তারিখে ছেড়ে আসানসোল – হাওড়া – ব্যান্ডেল – কাটোয়া – আজিমগঞ্জ – নিউ ফারাক্কা হয়ে যাবে। এই ট্রেনটি ব্যান্ডেল, নবদ্বীপধাম, কাটোয়া, খাগড়াঘাট রোড, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোডে থামবে।

যে ট্রেনগুলোর সময় পরিবর্তন করা হয়েছে

  • ১৩০৩২ জয়নগর-হাওড়া এক্সপ্রেস (৪ ঘণ্টার জন্য রিশিডিউল করা হয়েছে)
  • ১৩১৭৪ সাব্রুম-শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (৪ ঘণ্টার জন্য রিশিডিউল করা হয়েছে)
  • ১২৩৬৪ হলদিবাড়ি-কলকাতা ইন্টারসিটি এক্সপ্রেস (৩ ঘণ্টার জন্য রিশিডিউল করা হয়েছে)
  • ১৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস (১ ঘণ্টা ১৫ মিনিটের জন্য রিশিডিউল করা হয়েছে)
  • ১৩০৩১ হাওড়া-জয়নগর এক্সপ্রেস (১ ঘণ্টা ৫৫ মিনিটের জন্য রিশিডিউল করা হয়েছে)
Exit mobile version