Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গজরুরি ঘোষণা! রবিবার ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

জরুরি ঘোষণা! রবিবার ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

The Second Hooghly Bridge​ Will Be Closed For 8 Hours: কলকাতা ও হাওড়ার মধ্যে চলাচলকারী যাত্রীদের জন্য মাসের শুরুতেই গুরুত্বপূর্ণ ঘোষণা। রক্ষণাবেক্ষণের কারণে আগামী রবিবার, ২ নভেম্বর, দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতু দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

কবে ও কখন বন্ধ থাকবে সেতু? (The Second Hooghly Bridge​ Will Be Closed For 8 Hours)

  • তারিখ– ২ নভেম্বর, রবিবার
  • সময়কাল– মোট ৮ ঘণ্টা
  • সময়সূচি– সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত

কেন বন্ধ থাকবে সেতু?

কর্তৃপক্ষ জানিয়েছে যে সেতুর জরুরি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয়। তাই দুর্ঘটনার ঝুঁকি কমাতে সেতুর ‘স্টে ও হোল্ডিং ডাউন’ অংশগুলি প্রতিস্থাপনের পরিকল্পনা করা হয়েছে। সাধারণত, সপ্তাহের শেষ দিন রবিবার রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচন করা হয়, কারণ সেদিন যান চলাচল তুলনামূলকভাবে কম থাকে।

প্রসঙ্গত, কলকাতার অন্যতম ব্যস্ত সেতু দ্বিতীয় হুগলি ব্রিজ সেতু, যা ৮ ঘণ্টা বন্ধ থাকলে যাত্রীদের ভোগান্তির কারণ হবে, তা বলাই বাহুল্য৷ যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখে বিকল্প পথে যানবাহন চালানোর ব্যবস্থা করবে পুলিশ প্রশাসন। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি পুলিশের পক্ষ থেকে জারি করা হবে।

https://www.facebook.com/share/p/14PpGPx3vCp

উল্লেখ্য, এই প্রথমবার নয়, এর আগেও মেরামতির জন্য এই সেতু বন্ধ রাখা হয়েছিল। এর আগে গত ১১ অক্টোবর দুই দফায় মোট ৯ ঘণ্টা ঘণ্টা এই সেতু বন্ধ ছিল। এই রবিবারও একই কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে পুলিশের জানানো বিকল্প পথগুলি দেখে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular