Home খবর ৬৫ বছরের বেশি বয়স হলেও পাবেন স্বাস্থ্য বীমা, কীভাবে আবেদন করবেন?

৬৫ বছরের বেশি বয়স হলেও পাবেন স্বাস্থ্য বীমা, কীভাবে আবেদন করবেন?

The health insurance age limit in India​ removed
The health insurance age limit in India​ removed

The health insurance age limit in India​ removed: সকল বয়সের মানুষকে এখন থেকে স্বাস্থ্য বীমা পণ্য সরবরাহ করতে বাধ্য বীমা প্রদানকারীরা। IRDAI কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে, বিশেষভাবে প্রবীণ নাগরিক, ছাত্র, শিশু, প্রেগন্যান্ট মহিলা সহ যে কোনও মানুষের জন্য তারা বীমা সুবিধা নিয়ে আসতে পারে। ভারতে স্বাস্থ্যসেবা সহজ করতে এই পদক্ষেপ করেছে বীমা নিয়ন্ত্রক সংস্থা। আপনিও এর সুবিধা পেতে পারেন। 

জানিয়ে রাখি, আগে কেবলমাত্র ৬৫ বছর বয়স পর্যন্ত নতুন বীমা পলিসি কিনতে পারতেন। তবে, এখন বয়স নির্বিশেষে যে কেউ নতুন স্বাস্থ্য বীমা কিনতে পারবেন। কিন্তু কীভাবে এই বীমা পলিসি কিনতে হয়, অনেকেই জানেন না। চলুন তাও জেনে রাখি। 

৬৫ বছর পেরিয়ে গেলেও কীভাবে স্বাস্থ্য বীমা পলিসি কিনবেন? The health insurance age limit in India​ removed

অনেক বীমা কোম্পানি বয়স্ক নাগরিকদের জন্য আলাদা পলিসি অফার করে। যেমন:

  • HDFC Ergo: প্রবীণ নাগরিকদের জন্য এদের বিশেষ প্ল্যান, সেই ব্যক্তির রোগ ও হাসপাতালে ভর্তি হওয়ার খরচ কভার করে।
  • Star Health: এই কোম্পানির ‘সিনিয়র সিটিজেন রেড কার্পেট’ পলিসি ৬০ থেকে ৭৫ বছর বয়সীদের জন্য ডিজাইন করা হয়েছে। 
  • স্টেট ব্যাংকের সিনিয়র সিটিজেন হেলথ স্কিম: হাসপাতালে ভর্তির খরচ কভার করে এই স্কিম। 

 প্রসঙ্গত, জানিয়ে রাখি, এই নির্দেশের পর, বীমা কোম্পানিগুলি এখন ক্যানসার, হৃদরোগ বা কিডনি ফেলিওর এবং এইডসের মতো গুরুতর অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের পলিসি ইস্যু করতেও অস্বীকার করতে পারবে না। আর বীমা কোম্পানিগুলি এখন আর শুধু ক্ষতিপূরণ-ভিত্তিক স্বাস্থ্য পলিসি রাখতে পারবে না। পরিবর্তে, তাদের সুবিধা-ভিত্তিক পলিসি অফার করতে হবে। অর্থাৎ কোনও নির্দিষ্ট অসুস্থতার ক্ষেত্রে তারা খরচ সহায়তা দেবে। 

Exit mobile version