The Budget for the New Jalpaiguri Station Revamp: গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি (NJP)-এর আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় সরকার বাজেট বৃদ্ধি করেছে। দার্জিলিং-এর সাংসদ রাজু বিস্তা (Raju Bista) জানিয়েছেন, “অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) অধীনে হাতে নেওয়া এই প্রকল্পের জন্য প্রথমে ৩৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু যাত্রী সুবিধা ও অতিরিক্ত জনকল্যাণমূলক ব্যবস্থা যুক্ত করার জন্য এখন এর খরচ বাড়িয়ে প্রায় ৫০০ কোটি টাকা করা হয়েছে।”
নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন আধুনিকীকরণে বাড়ল বাজেট (The Budget for the New Jalpaiguri Station Revamp)
সাংসদ রাজু বিস্তা শুক্রবার NJP স্টেশনের চলমান আধুনিকীকরণ কাজ পরিদর্শন করেন এবং জানান, এই উন্নয়ন এই অঞ্চলকে দার্জিলিং পাহাড়, তরাই, ডুয়ার্স, উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্বের জন্য একটি বিশ্বমানের ট্রানজিট হাবে পরিণত করবে। তাঁর বক্তব্য অনুযায়ী, সম্প্রসারণের কাজ শেষ হওয়ার পরে স্টেশনটির যাত্রী ধারণক্ষমতা দৈনিক ৬০,০০০ থেকে বেড়ে ১.২ লক্ষে পৌঁছাবে, যা প্রায় দ্বিগুণ।
সাংসদ রাজু বিস্তা আরও বলেন, “এই আধুনিকীকরণ এই অঞ্চলের ক্রমবর্ধমান ভ্রমণ চাহিদা পূরণ এবং যাত্রীদের জন্য মসৃণ পরিষেবা নিশ্চিত করার জন্য খুবই জরুরি।”
আশা করা হচ্ছে যে, ২০২৬ সালের মার্চের মধ্যে আগমন এবং বহির্গমন এলাকার (arrival and departure areas) কিছু অংশ সম্পূর্ণ হবে। পুরো প্রকল্পটি ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
নতুন করে ডিজাইন করা (redesigned station) স্টেশনের বৈশিষ্ট্য
এই স্টেশনে একটি বিমানবন্দরের মত টার্মিনাল থাকবে, যেখানে একটি বিশাল এয়ার কনকোর্স (large air concourse), আধুনিক প্রতীক্ষালয় (modern waiting lounges) এবং একটি আকর্ষণীয় কাঁচের সম্মুখভাগ (sleek glass facade) থাকবে।
এই পরিকল্পনায় যে সুবিধাগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি হল ১২টি এসকেলেটর, ১০ টি লিফট, চওড়া প্লাটফর্ম, উন্নত আলোর ব্যবস্থা এবং যানজট কমাতে আলাদা আগমন-প্রস্থান ব্যবস্থা।
অন্যান্য গুরুত্বপূর্ণ সংযোজন
DHR সেকশন: পর্যটকদের জন্য একটি ডেডিকেটেড দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) সেকশন রাখার পরিকল্পনা করা হয়েছে, যেখান থেকে বিশ্ব ঐতিহ্যবাহী টয় ট্রেনে করে দার্জিলিং যাওয়া যাবে।
পরিবেশগত বৈশিষ্ট্য: স্টেশনটিতে সৌরবিদ্যুৎ এবং পরিবেশ-বান্ধব সিস্টেমের মত টেকসই বৈশিষ্ট্য যুক্ত করা হবে।
নিরাপত্তা ও পার্কিং: সাংসদ বিস্তা জানান, সিসিটিভি নজরদারি বাড়ানো হবে (CCTV surveillance) এবং একটি বৃহত্তর পার্কিং জোনও তৈরি করা হবে।
প্রসঙ্গত, পর্যালোচনা বৈঠকে ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি (Sikha Chatterjee), কাটিহারের DRM কিরেন্দ্র নারা, ARDM অজয় সিং এবং অন্যান্য সিনিয়র রেলওয়ে আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে ।
