Thursday, June 4, 2026
Homeব্যবসাএই কৃষকদের ৪০০০ টাকা দেবে কেন্দ্র, PM কিষাণ যোজনা নিয়ে বড় আপডেট

এই কৃষকদের ৪০০০ টাকা দেবে কেন্দ্র, PM কিষাণ যোজনা নিয়ে বড় আপডেট

The benefits of the PM Kisan Samman Nidhi Yojana: ১৯ নভেম্বর, ২০২৫ তারিখে, নথিভুক্ত কৃষকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তি পাঠিয়েছে কেন্দ্র। যার পর থেকে প্রত্যেক যোগ্য কৃষক এখন ২২তম কিস্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 

কৃষকরা ২২তম কিস্তিতে ৪০০০ টাকা পাবেন। The benefits of the PM Kisan Samman Nidhi Yojana

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায়, কৃষকরা মোট বার্ষিক ₹৬,০০০ টাকা সহায়তা পেয়ে থাকেন। এই কিস্তি তিনটি সমান কিস্তিতে পাঠানো হয়। এর আগে, ফেব্রুয়ারি এবং আগস্ট মাসে দু’ টি কিস্তি পাঠানো হয়েছিল। জানা যাচ্ছে, এবার এই যোজনার ২২তম কিস্তিতে, ৪,০০০ টাকা সরাসরি কৃষকদের দেওয়া হবে। তবে, মাত্র কয়েকজন কৃষককে ৪,০০০ টাকা দেওয়া হবে। 

কারা ২২তম কিস্তির টাকা পাবেন?

  • নামে চাষযোগ্য জমি থাকলে এবং সরকারি পোর্টালে জমির রেকর্ড আপডেট থাকলে এই যোজনার টাকা পাবেন। 
  • পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি করলে প্রধানমন্ত্রী কিষাণ ২২তম কিস্তির সুবিধা পাবেন না ।
  • আগের আর্থিক বছরে আয়কর দিলে তাকেও এই প্রকল্প থেকে বাদ দেওয়া হবে।
  • যেসব কৃষক পরিবার বড় জমির মালিক, অথবা তাদের কোম্পানির নামে জমি আছে, তারা কিস্তি পাবেন না।
  • কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সুবিধা থাকলে তবেই কিস্তির টাকা আসবে। 

মনে রাখবেন, ২১ তম কিস্তি দেওয়ার সময় অনেকেই ই-কেওয়াইসি এবং জমি যাচাইকরণ না করতে পাড়ার কারণে ২১তম কিস্তি পাননি। এবার যদি কৃষকরা পাবলিক সার্ভিস সেন্টারে গিয়ে তাদের ই-কেওয়াইসি সম্পন্ন করেন, তাহলে ২২ তম কিস্তির সঙ্গে ২১তম কিস্তি প্রদান করা হবে। অর্থাৎ মোট ৪০০০ টাকা দেওয়া হবে। 

কিস্তির স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

  • প্রথমত, M Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ Beneficiary Status অপশনে ক্লিক করুন। 
  • এবার এই অপশনে ক্লিক করার পর, আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা রেজিস্ট্রেশন নম্বর, আধার নম্বর বা মোবাইল নম্বরটি লিখুন।
  • তারপর আপনার ফোনে একটি OTP এলে, OTPটি যথার্থ স্থানে প্রবেশ করুন। 
  • জমা দেওয়ার পর, আপনার সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস স্ক্রিনে উপস্থিত হবে। 

মনে রাখবেন, পেমেন্ট স্ট্যাটাস চেক করার সময় যদি আপনি কোনও ত্রুটি দেখেন যেমন ই-কেওয়াইসি পেন্ডিং বা ব্যাঙ্কের বিবরণ মিলছে না, তাহলে অবিলম্বে নিকটতম সিএসসি সেন্টারে গিয়ে যোগাযোগ করুন। 

প্রসঙ্গত, সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, সরকার প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পরিমাণ প্রতি বছর ৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করতে পারে। ফেব্রুয়ারিতে উপস্থাপিত কেন্দ্রীয় বাজেটে মোদী সরকার কৃষকদের জন্য এই উল্লেখযোগ্য উপহার নিয়ে আসতে পারে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular