Thursday, June 4, 2026
Homeব্যবসাভারতে জিরো ইনভেস্টমেন্ট ফ্র্যাঞ্চাইজি খুলবেন কীভাবে?

ভারতে জিরো ইনভেস্টমেন্ট ফ্র্যাঞ্চাইজি খুলবেন কীভাবে?

Steps to Start a Zero investment franchise in india: ভারতে আপনার নিজস্ব ব্যবসা শুরু করতে চান! চ্যালেঞ্জিং হবে না একেবারেই। আপনার মূলধন কম থাকলেও চিন্তার কারণ নেই। উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরুর এটাই একটা সুবর্ণ সুযোগ। চলুন জেনে নিই বিস্তারিত। 

জিরো ইনভেস্টমেন্ট ফ্র্যাঞ্চাইজি কী?

  • এই ফ্র্যাঞ্চাইজিতে অগ্রিম ফি প্রদান না করেই ব্যবসা শুরু করতে পারেন। 
  • ব্যবসার জন্য বেশি মূলধন ব্যয় করতেই হয়। কিন্তু আপনি এদিক থেকে নিস্তার পাবেন। 
  • কোনও প্রতিষ্ঠিত কোম্পানির ব্র্যান্ড নাম, পণ্য এবং ব্যবসায়িক মডেল ব্যবহার করতে পারবেন। 
  • আপনার আয় আসবে কমিশন, সেলস, অথবা লিড জেনারেশনের মাধ্যমে।
  • বেশিরভাগ ক্ষেত্রেই আপনার নিজস্ব দোকান, যন্ত্রপাতি বা ইনভেন্টরির প্রয়োজন হবে না। মূল কোম্পানি সব দিয়ে দেবে। 

জিরো ইনভেস্টমেন্ট ফ্র্যাঞ্চাইজি থেকে ব্যবসা কীভাবে হয়? Steps to Start a Zero investment franchise in india

  1. আপনি ব্র্যান্ডের জন্য বীমা, শিক্ষা খাতে নানান লিড তৈরি করে প্রতি লিড বা সফল সেলের জন্য কমিশন পাবেন।
  2. কুরিয়ার বা ডিজিটাল পরিষেবা দিয়ে পরিষেবা প্রদানকারীর স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। 
  3. কোম্পানির প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য বিক্রি করে প্রতিটি বিক্রয়ের নির্দিষ্ট মার্জিন পাবেন। 

ভারতে জিরো ইনভেস্টমেন্ট ফ্র্যাঞ্চাইজি থেকে ব্যবসা করার সুযোগ কতটা আছে

খাতকোথায় সুযোগকী কাজবিনিয়োগ কত টাকামাসিক আয় 
বীমা ও ফাইন্যান্স ফ্র্যাঞ্চাইজিBajaj Allianz, HDFC ERGO, ICICI Prudentialবীমা বা বিনিয়োগ ক্ষেত্রে লিড তৈরি করা₹০₹৫,০০০ থেকে ₹৫০,০০০ টাকা 
ডিজিটাল মার্কেটিং ও অনলাইন সার্ভিসটেক সাপোর্ট, ওয়েব ডিজাইনিং, অনলাইন টিউটরিংমূল কোম্পানির হয়ে সার্ভিস দেওয়া₹০ থেকে ₹৫,০০০ টাকা₹১০,০০০ টাকা থেকে ₹৭০,০০০ টাকা
কুরিয়ার ও লজিস্টিক ফ্র্যাঞ্চাইজির জন্যDTDC, Delhivery, Ecom Expressলোকাল পার্সেল সংগ্রহ ও বিতরণ₹০ টাকা থেকে ₹১০,০০০ টাকা ₹১৫,০০০ থেকে ₹৫০,০০০ টাকা 
এডুকেশন ও কোচিং ফ্র্যাঞ্চাইজিBYJU’S, Meritnation, Vedantu, Unacademyক্লাস নেওয়া বা অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি করা ₹০ টাকা থেকে ₹১০,০০০ টাকা ₹১০,০০০ টাকা থেকে ₹৮০,০০০ টাকা 
ইভেন্ট ম্যানেজমেন্ট ও ওয়েডিং প্ল্যানার লোকাল ইভেন্ট প্ল্যাটফর্ম/পোর্টালক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করানো ₹০ থেকে ₹৫,০০০ টাকা₹১৫,০০০ থেকে ₹৫০,০০০ টাকা 
মোবাইল ও ইলেকট্রনিক্স রিসেলিংMeesho, GlowRoad, Shop101ইনভেন্টরি ছাড়াই অনলাইনে সেল করা ₹০ থেকে ₹৫,০০০ টাকা₹১০,০০০ টাকা ₹৫০,০০০ টাকা 

মনে রাখবেন, কাজ না করেই বিশাল আয়ের নিশ্চয়তা দিলে সেই ফ্র্যাঞ্চাইজি নেবেন না। যথাযথ আইনি রেজিস্ট্রেশন করে তবেই পা বাড়াতে হবে। খেয়াল রাখবেন যাতে কোনও হিডেন ফি না থাকে। 

কীভাবে জিরো ইনভেস্টমেন্ট ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করবেন?

জিরো-ইনভেস্টমেন্ট ফ্র্যাঞ্চাইজিতে আবেদন করার জন্য, আপনাকে কমিশন/রেভেনিউ-শেয়ার মডেল অফারকারী ব্র্যান্ডগুলি সম্পর্কে আগে রিসার্চ করতে হবে, তাদের বিজনেস ডেভেলপমেন্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে হবে, বিনামূল্যের ট্রেনগিয়ে অংশগ্রহণ করতে হবে। পণ্য/পরিষেবা সেলের জন্য ডিজিটাল মার্কেটিং এবং নেটওয়ার্কিংয়েশিখতে হবে। এইভাবে অগ্রিম কোনও টাকা না দিয়েই অপারেশন এবং ব্যবসা বাড়ানোর জন্য ব্র্যান্ডের সহায়তা ব্যবহার করতে হবে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular