Thursday, June 4, 2026
Homeব্যবসাFDতে ৭ শতাংশের বেশি হারে সুদ দিচ্ছে Canara Bank, ৩১০ দিনে কত...

FDতে ৭ শতাংশের বেশি হারে সুদ দিচ্ছে Canara Bank, ৩১০ দিনে কত লাভ?

Smart Investors Choose the Canara Bank FD Scheme: কানারা ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট হতে পারে দারুণ সুবিধাজনক। এক বছরেরও কম সময় হবে মেয়াদ, বেশিক্ষণ আটকে রাখা হবে না টাকা! অথচ খুব ভালো অংকেরই রিটার্ন দেওয়া হবে গ্রাহকদের। আর পাঁচটা জনপ্রিয় ব্যাংকের মতোই ৭ শতাংশের বেশি সুদ দেওয়া হবে। সব মিলিয়ে সোনায় সোহাগা। আপনিও যদি কানারা ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে চান, ক্যালকুলেশন বুঝে নিন। 

ক্যানারা ব্যাংকের এফডি স্কিমের নানান সুবিধা। Smart Investors Choose the Canara Bank FD Scheme

  1. সর্বনিম্ন বিনিয়োগ: ২,০০০ টাকা।
  2. সুদের হার: বার্ষিক ৭.১৫ শতাংশ। 
  3. পরিশোধ: মাসিক বা তিন মাসের ভিত্তিতেও করা যেতে পারে। 
  4. নিশ্চিত রিটার্ন: বাজারের ঝুঁকি নেই, মেয়াদপূর্তির পরিমাণ আগে থেকেই নির্ধারিত থাকে।

এবার ধরুন, আপনি ৩১০ দিনের জন্য ২,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন, সেক্ষত্রে কত টাকা লাভ হবে আপনার! তা জানতে সম্ভাব্য রিটার্নের একটি সহজ টেবিল নিম্নলিখিত:

বিনিয়োগসুদের হারমেয়াদমোট রিটার্ন পাওয়া সুদমেয়াদপূর্তির পর
২,০০,০০০ টাকা৭.১৫ শতাংশ প্রতি বছর৩১০ দিন১২,১০০ টাকা২,১২,১০০ টাকা

আপনি কীভাবে কানারা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন?

দেখুন, FD করার সময় বেশ কিছু ভুল আপনাকে এড়াতেই হবে। এই ভুলগুলো না এড়ালে আপনার বিনিয়োগ করা টাকার ক্ষতি হতে পারে। যেমন:

  1. অকাল প্রত্যাহারের নিয়ম না মানা: আপনি ৩১০ দিনের আগে টাকা টাকা তুললে পর্যাপ্ত সুদ পাবেন না। ব্যাংক জরিমানাও করতে পারে। 
  2. টিডিএস ভুলে যাওয়া: আপনার মোট আয় করযোগ্য সীমার নিচে হলে ফর্ম ১৫জি/১৫এইচ জমা দিতে পারেন।
  3. সুদের হারের দেখে না নেওয়া: ব্যাংকগুলি প্রায়শই প্রতি কয়েক মাস অন্তর এফডি সুদের হার সংশোধন করে, সেটা মাথায় রাখুন। 
  4. মেয়াদ শেষ সব টাকা তুলে নেওয়া: মেয়াদ শেষেই সব টাকা তুলে না নিয়ে সেটা পুনরায় বিনিয়োগ করুন, রিটার্ন বেশি পাবেন। 

উপরিলিখিত সমস্ত বিষয় মাথায় রেখে তবেই ফিক্সড ডিপোজিট করার জন্য নিকটবর্তী কানারা ব্যাংকের শাখায় যান, বিনিয়োগের জন্য যাবতীয় খুঁটিনাটি ব্যাংকের কর্মকর্তারাই আপনাকে জানিয়ে দেবে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular