Home খবর দেশ বাংলায় শুরু হচ্ছে SIR! ভোটার লিস্টে নাম রাখতে কী কী নথি জরুরি?

বাংলায় শুরু হচ্ছে SIR! ভোটার লিস্টে নাম রাখতে কী কী নথি জরুরি?

SIR Document You Need for Smooth Processing
SIR Document You Need for Smooth Processing

SIR Document You Need for Smooth Processing: বিহারের পরে, বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision) বা SIR শুরু হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগের মূল লক্ষ্য হল মৃত ভোটার, ভুয়া ভোটার এবং স্থান পরিবর্তনকারী ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। এই পরিস্থিতিতে কোন কোন নথি হাতের কাছে রাখতে হবে, এটিই এখন সাধারণ মানুষের প্রধান জিজ্ঞাসা।

এর আগে যখন বিহারে SIR হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে নাগরিকদের মূলত ১১টি নথির প্রয়োজন হয়েছিল। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের (West Bengal State election Commission) দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এনুম্যারেশন বা গণনা ফর্মের সাথে বিহারের মত ১১টি নথির প্রয়োজন হবে বাংলাতেও। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে এই ১১টি নথির মধ্যে যেকোনো একটি, দুইটি অথবা তার বেশি নথি এনুম্যারেশন ফর্মের সঙ্গে জমা দিতে হবে।

কোন ১১ টি নথির প্রয়োজন হবে?

১. জন্মের শংসাপত্র (Birth Certificate): উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত
২. পাসপোর্ট (Passport): বৈধ ভারতীয় পাসপোর্ট
৩. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র: স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল পরীক্ষার সার্টিফিকেট
৪. স্থায়ী বাসস্থানের শংসাপত্র (Domicile Certificate): রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত
৫. জমি বা বাড়ির দলিল: কোনো জমি বা বাড়ি বরাদ্দের সরকারি শংসাপত্র বা মালিকানার দলিল
৬. পরিচয়পত্র (১৯৮৭-এর আগে): ১লা জুলাই, ১৯৮৭-এর আগে কেন্দ্র বা রাজ্য সরকার, ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-র মতো সংস্থা দ্বারা প্রদত্ত যেকোনো পরিচয়পত্র
৭. জাতিগত শংসাপত্র: SC/ST/OBC বা অন্য কোনো জাতিগত শংসাপত্র
৮. পেনশন পেমেন্ট অর্ডার: সরকারি পেনশন প্রাপকদের জন্য
৯. বনভূমি অধিকার শংসাপত্র (Forest Rights Certificate)
১০. জাতীয় নাগরিক পঞ্জি (NRC): (যাঁদের ক্ষেত্রে হয়েছে)
১১. পারিবারিক পঞ্জি (Family Register): রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি

SIR নিয়ে বিতর্ক

আগামী বছরে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে গিয়েছে। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একই সাথে, CPM এবং Iকংগ্রেসও এর বিপক্ষে দেশব্যাপী আন্দোলন শুরু করেছে। তবে নির্বাচন কমিশন তাদের অবস্থানে দৃঢ় রয়েছে। ফলস্বরূপ, সারাদেশের মত বাংলাতেও ভোটার তালিকা সংশোধন করা হবে, এমনটাই জানা যাচ্ছে।

Exit mobile version