SBI Child Plan Fixed Deposit to Secure Child Future: সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু আছে! তাই বাচ্চাদের জন্যও এবার থেকে ভালো সুদের হারে ফিক্সড ডিপোজিট করতে পারবেন বাবা মায়েরা। দারুণ সুযোগ নিয়ে হাজির SBI!
আপনার বিনিয়োগের ধরণ অনুসারে, SBI একাধিক চাইল্ড ফিক্সড ডিপোজিট সুবিধা প্রদান করে। যেমন, SBI ফ্লেক্সি ডিপোজিট, স্পেশাল টার্ম ডিপোজিট, অ্যানুইটি ডিপোজিট স্কিম, মাল্টি অপশন ডিপোজিট।
অ্যানুইটি ডিপোজিট স্কিম
অ্যানুইটি ডিপোজিটে বিনিয়োগের সুবিধাগুলি নিম্নরূপ:
- সর্বোচ্চ টাকা জমা সীমা নেই
- নমিনি সুবিধা উপলব্ধ
- ন্যূনতম ১০০০ টাকা জমা করা যাবে।
- SBI-এর অন্যান্য শাখার মধ্যে FD অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারেন।
- বিশেষ পরিস্থিতিতে জমা টাকার উপর ৭৫% পর্যন্ত লোন মঞ্জুর করা যেতে পারে।
- টাকা জমার মেয়াদ মেয়াদ ৩৬ বা ৬০ বা ৮৪ বা ১২০ মাস হতে পারে।
- জয়েন্ট বা সিঙ্গল একাউন্ট খোলা যাবে।
- ভারতীয় বাসিন্দা হতে হবে।
এসবিআই ফ্লেক্সি ডিপোজিট
এসবিআই ফ্লেক্সি ডিপোজিটে বিনিয়োগের সুবিধাগুলি নিম্নরূপ:
- সর্বনিম্ন মেয়াদ – ৫ বছর
- সর্বোচ্চ মেয়াদ – ৭ বছর
- সর্বনিম্ন বিনিয়োগ – প্রতি মাসে ৫০০ টাকা অথবা বছরে ৫,০০০ টাকা
- বিনিয়োগের সীমা – প্রতি বছর ৫০,০০০ টাকা
- জয়েন্ট বা সিঙ্গল অ্যাকাউন্ট খোলা যেতে পারে
- নমিনি করার সুবিধা উপলব্ধ
- ন্যূনতম টাকা পরিশোধ না করলে প্রতি আর্থিক বছরে ৫০ টাকা জরিমানা
- মূল ডিপোজিটের ৯০% লোন দেওয়া হবে
- ভারতীয় বাসিন্দা হতে হবে
স্পেশাল টার্ম ডিপোজিট। SBI Child Plan Fixed Deposit to Secure Child Future
এসবিআই স্পেশাল টার্ম ডিপোজিটে বিনিয়োগের সুবিধাগুলি নিম্নরূপ:
- সর্বনিম্ন মেয়াদ – ৬ মাস
- সর্বোচ্চ মেয়াদ – ১০ বছর
- সর্বনিম্ন জমা – ১০০০ টাকা (এর বেশি ১০০ টাকার বেশি)
- নমিনি করার সুবিধা উপলব্ধ
- ন্যূনতম টাকা পরিশোধ না করলে প্রতি আর্থিক বছরে ৫০ টাকা জরিমানা
- ভারতীয় বাসিন্দা হতে হবে
- ২ কোটির বেশি জমা করলে একটি বাল্ক ডিপোজিট হিসেবে গণ্য
- SBI-এর অন্যান্য শাখার মধ্যে আপনার FD অ্যাকাউন্ট স্থানান্তর
বিশেষ লোন সুবিধা
জমা করা টাকার উপর আপনি ঋণ পেতে পারেন। যেমন, ঋণ গ্রহণের তারিখে যদি জমা টাকার অবশিষ্ট মেয়াদ ৩৬ মাস হয়, তাহলে মার্জিন হবে ৫%। ৩৬ বছরের বেশি এবং ৬০ মাসের বেশি সময়ের জন্য, মার্জিন ১০% এবং ৬০ মাসের বেশি সময়ের জন্য, মার্জিন ১৫%। এই ভিত্তিতে লোন দেওয়া হবে।
মাল্টি অপশন ডিপোজিট। SBI Child Plan Fixed Deposit to Secure Child Future
SBI মাল্টি অপশন ডিপোজিট স্কিম বা MODS-এ বিনিয়োগের সুবিধাগুলি নিম্নরূপ:
- MODS দুই ধরণের অ্যাকাউন্ট অফার করে। মেয়াদী আমানত এবং বিশেষ মেয়াদী আমানত
- সর্বনিম্ন জমার মেয়াদ – ১ বছর
- সর্বোচ্চ জমার মেয়াদ – ৫ বছর
- সর্বোচ্চ জমার সীমা নেই
- ভারতীয় বাসিন্দা হতে হবে
- নম্নি সুবিধা উপলব্ধ
- আর্থিক বছরে জমাকৃত অর্থের উপর অর্জিত সুদ ₹১০,০০০ এর বেশি হলে কর কাটা হবে।
- জমা করা টাকার বিপরীতে লোন
- SBI-এর অন্যান্য শাখার মধ্যে আপনার FD অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারেন।
- জয়েন্ট বা সিঙ্গল একাউন্ট খোলা যাবে।
- আপনি আপনার তহবিল সম্পূর্ণরূপে বাতিল করতে পারবেন।
এই প্ল্যানে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী
নিম্নলিখিত নথি প্রয়োজন:
- NREGA কার্ড
- আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স
- পাসপোর্ট
- স্থায়ী অ্যাকাউন্ট নম্বর কার্ড (প্যান)
