SBI Bank RTGS charges & Minimum RTGS Fund Transfer: দ্রুত এবং নিরাপদ টাকা পাঠানোর পদ্ধতি হল RTGS। অনলাইনে RTGS করলে কোনও চার্জ দিতে হয় না ঠিকই, কিন্তু ব্যাংকে গিয়ে RTGS করলেই সার্ভিস চার্জ দিতে হবে। কিছু সিনিয়র সিটিজেন বা বিশেষ স্কিম-এ চার্জ কম বা মকুব হতে পারে। আপনিও যদি RTGS সম্পর্কে বিস্তারিত জানতে চান, আমাদের এই প্রতিবেদন পড়ুন।
RTGS কী। SBI Bank RTGS charges & Minimum RTGS Fund Transfer
RTGS-এর পুরো নাম Real Time Gross Settlement। এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে সাধারণত বড় অঙ্কের টাকা তাৎক্ষণিকভাবে পাঠানো হয় এই পদ্ধতিতে। মনে রাখবেন, একবার RTGS করলে টাকা সাধারণত ফেরত আনা যায় না। এটি তৎক্ষণাৎ প্রাপকের অ্যাকাউন্টে চলে যায়।
RTGS দিয়ে কত টাকা পাঠাতে পারবেন?
- সর্বনিম্ন ২,০০,০০০ টাকা পাঠাতে পারবেন।
- সর্বোচ্চ টাকা পাঠানোর কোনও নির্দিষ্ট সীমা নেই।
যদিও State Bank of India-এর ক্ষেত্রে কিছু অ্যাকাউন্টের ধরন অনুযায়ী দৈনিক লিমিট আলাদা হতে পারে।
অনলাইনে RTGS (Internet Banking / YONO App) কীভাবে করবেন?
SBI Internet Banking, YONO SBI App ও Mobile Banking ব্যবহার করে RTGS করতে পারেন। কোনও চার্জ বা GST লাগে না। মোবাইল বা কম্পিউটার থেকে RTGS করলেও এক টাকাও কাটবে না।
ব্যাংক শাখায় গিয়ে RTGS (Offline RTGS) কীভাবে করবেন?
আপনি SBI-র ব্রাঞ্চে গিয়ে ফর্ম পূরণ করে RTGS করতে পারেন। চার্জ ও GST দুই-ই অ্যাকাউন্ট থেকেই কেটে নেওয়া হয়।
| পাঠানো টাকার পরিমাণ | চার্জ | GST |
|---|---|---|
| ₹২ লক্ষ – ₹৫ লক্ষ | ₹২০ | আলাদা করে লাগবে |
| ₹৫ লক্ষের বেশি | ₹৪০ | আলাদা করে লাগবে |