Thursday, June 4, 2026
Homeখবরঐক্য দিবসে সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি PM মোদীর

ঐক্য দিবসে সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি PM মোদীর

Sardar Vallabhbhai Patel Jayanti 2025 on Unity Day: সর্দার বল্লভভাই প্যাটেল। ৫০০ রাজ্যকে একত্রিত করেছিলেন মহান এই ব্যক্তিত্ব। তাঁর ঐক্যের মনোভাব, ভারতীয় গণতন্ত্রে তাঁর অমোঘ অবদান আজ বিশ্বজুড়ে বিখ্যাত। মহান ব্যক্তিত্বের মহানুভবতা আজ ভারতে একতার জন্ম দিয়েছে। তাই তাঁর জন্মদিন ঐক্য দিবস বা একতা দিবস নাম পরিচিত।

সর্দার প্যাটেল ৫৫০ রাজ্যকে একত্রে এনেছিলেন

এদিন মোদী জম্মু ও কাশ্মীর ইস্যুতে কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী নেহেরুর সমালোচনাও করেন। তাঁর দাবি, জম্মু ও কাশ্মীর নিয়ে কংগ্রেসের ভুলের জন্য দেশকে ভুগতে হয়েছে। তিনি জানান, সর্দার প্যাটেল ৫৫০টিরও বেশি রাজ্যকে ভারতে একীভূত করতে সাহায্য করেন। তিনি বলেন, সর্দার প্যাটেল পুরো কাশ্মীরকে ভারতের সঙ্গে একত্রিত করতে চেয়েও ৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্য এটি করতে পারেননি। নেহেরু তা অনুমোদন করেননি। মোদীর কথায়, কংগ্রেসের দুর্বল নীতির কারণে, কাশ্মীরের একটি অংশ পাকিস্তানের দখলে চলে গিয়েছে। এরপরেই মোদী প্রতিশ্রুতি দেন যে তাঁর সরকার দেশে নকশালবাদের অবসান ঘটাবে। দেশ থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সর্দার প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় স্তরে উদযাপন মোদীর। Sardar Vallabhbhai Patel Jayanti 2025 on Unity Day

সারা দেশ তাঁকে ভুলে যায়নি। ভারত মাতৃকার এই সুসন্তানের আজ ১৫০ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে এদিন পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জ্ঞাপন করলেন শ্রদ্ধাঞ্জলি। জাতীয় স্তরে পালিত হল ঐক্য দিবস। দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানাতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের ঐক্য, শৃঙ্খলা এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরেছে এই অনুষ্ঠান কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, ভারতের এক হওয়ার পেছনে সর্দার প্যাটেল ছিলেন চালিকা শক্তি, দেশের গঠনমূলক বছরগুলিতে তিনিই ছিলেন বিধাতা।

সর্দার প্যাটেলের জন্মদিন কর্মসূচিতে, কুচকাওয়াজের আয়োজন করা হয়েছিল। কুচকাওয়াজে গার্ড অফ অনার, পতাকা মিছিল এবং মহিলা অফিসারদের নেতৃত্বে পুরষ্কারপ্রাপ্ত দল অংশগ্রহণ করেছিল। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জাতীয় ক্যাডেট কর্পস এবং ব্যান্ড দলও এই অশ্বারোহী ইউনিটগুলির সঙ্গে নজর কেড়েছে।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular