Thursday, June 4, 2026
Homeব্যবসারিজার্ভ ব্যাংকে সহকারী নিয়োগ, আবেদনের যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস জানুন

রিজার্ভ ব্যাংকে সহকারী নিয়োগ, আবেদনের যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস জানুন

RBI Assistant Notification 2026 for 500+ Vacancies: ৫০০টিরও বেশি শূন্যপদে নিয়োগ করতে পারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতের কেন্দ্রীয় ব্যাংকে ক্লার্ক-লেভেলের সরকারি চাকরি পেতে চাইলে এটাই হতে পারে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। 

রিজার্ভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য যোগ্যতা 

শিক্ষাগত যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে 
  • যে রাজ্যে আবেদন করা হবে, সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়া, লেখা, বলা ও বোঝার দক্ষতা থাকতে হবে

বয়স সীমা

  • ন্যূনতম: ২০ বছর বয়সে আবেদন করতে হবে 
  • সর্বোচ্চ: ২৮ বছর বয়সে আবেদন করতে হবে 

বয়স ছাড়

  • SC/ST: ৫ বছর
  • OBC: ৩ বছর
  • PwBD: সর্বোচ্চ ১৫ বছর
  • প্রাক্তন সেনাকর্মী: নিয়ম অনুযায়ী
  • বিধবা/তালাকপ্রাপ্ত/অবিবাহিত মহিলা: সর্বোচ্চ ৩৫ বছর (SC/ST হলে ৪০ বছর)

আরও যোগ্যতা 

  • ভারতের নাগরিক হতে হবে। 
  • অথবা নেপাল/ভুটানের নাগরিক হতে হবে। 
  • ১ জানুয়ারি ১৯৬২-এর আগে আগত তিব্বতি শরণার্থী হলেও চলবে। 
  • ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, অফিশিয়াল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। 

রিজার্ভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্টের কী কী কাজ হতে পারে 

  • অফিসিয়াল নথি ও ফাইল পরিচালনা করতে হবে 
  • ডাটা এন্ট্রি ও রেকর্ড সংরক্ষণ করতে হবে 
  • জনসাধারণের সঙ্গে যোগাযোগ করতে হবে 
  • কারেন্সি চেস্ট ও ট্রেজারি কাজ করতে হবে 
  • বিভিন্ন বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে 
  • দৈনন্দিন প্রশাসনিক সহায়তা করতে হবে 

রিজার্ভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্টের বেতন কত হতে পারে 

  • বেসিক পে: ২০,৭০০
  • পে স্কেল: ২০,৭০০ – ৫৫,৭০০ 
  • প্রারম্ভিক মোট বেতন: প্রায় ৪৭,৮৪৯ (HRA বাদে)
  • HRA: ১৫% (RBI কোয়ার্টার না পেলে)

নির্বাচন প্রক্রিয়া

১. প্রিলিমস পরীক্ষা

  • বিভাগ: ইংরেজি, গণিত, রিজনিং
  • প্রশ্ন সংখ্যা: ১০০
  • মোট নম্বর: ১০০
  • সময়: ৬০ মিনিট
  • নেগেটিভ মার্কিং: ০.২৫

২. মেইনস পরীক্ষা

  • বিভাগ: ইংরেজি, রিজনিং, গণিত, সাধারণ জ্ঞান, কম্পিউটার
  • প্রশ্ন সংখ্যা: ২০০
  • মোট নম্বর: ২০০
  • সময়: ১৩৫ মিনিট
  • নেগেটিভ মার্কিং: ০.২৫

৩. ভাষা দক্ষতা পরীক্ষা (LPT)

প্রার্থীদের নিজ রাজ্যের সরকারি ভাষা এবং স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান যাচাই করা হয় এই পরীক্ষায়। চূড়ান্ত নির্বাচনের জন্য ভাষা দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

কোন কোন সিলেবাস রয়েছে

  • Reasoning Ability
  • Quantitative Aptitude
  • English Language
  • Computer Knowledge
  • General Awareness

পাজল, ডাটা ইন্টারপ্রিটেশন, রিডিং কম্প্রিহেনশন, কারেন্ট অ্যাফেয়ার্স, ব্যাংকিং অ্যাওয়ারনেস, কম্পিউটার বেসিকস ইত্যাদি শেখানো হবে।

রিজার্ভ ব্যাংকে ৫৪০+ পদে নিয়োগ, আবেদন কবে থেকে

পরীক্ষার কেন্দ্র 

ভারতের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা রেজিস্ট্রেশনের সময় পছন্দের কেন্দ্র নির্বাচন করতে পারবেন, তবে চূড়ান্ত কেন্দ্র আরবিআই নির্ধারণ করবে।

উদাহরণস্বরূপ কিছু রাজ্য/শহর হলো (তবে এগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়): রাজস্থান (জয়পুর, কোটা, যোধপুর ইত্যাদি), পশ্চিমবঙ্গ (আসানসোল, কলকাতা, শিলিগুড়ি, হুগলি), মহারাষ্ট্র (মুম্বাই, পুনে, নাগপুর), দিল্লি এনসিআর, বিহার, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তর প্রদেশ ইত্যাদি।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular