Thursday, June 4, 2026
Homeব্যবসাভারতীয় রেলে ৩১১ পদে বিপুল নিয়োগ, বেতন ৪৪,৯০০ টাকা পর্যন্ত

ভারতীয় রেলে ৩১১ পদে বিপুল নিয়োগ, বেতন ৪৪,৯০০ টাকা পর্যন্ত

Railway Recruitment 2026 for Isolated Category: ভারতীয় রেলওয়েতে ৩১১ পদে নিয়োগ। রেলওয়ে নিয়োগ বোর্ড সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III এবং চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা আবেদন করার আগে আমাদের প্রতিবেদন পড়ুন। 

হাইলাইটস| Railway Recruitment 2026 for Isolated Category

কোম্পানির নামরেলওয়ে নিয়োগ বোর্ড (RRB)
পদের নামআইসোলেটেড ক্যাটাগরি (চিফ ল অ্যাসিস্ট্যান্ট , ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য)
পোস্ট সংখ্যা৩১১
বিজ্ঞাপন নংসিইএন নং ০৮/২০২৫
বেতন১৯,৯০০ থেকে ৪৪,৯০০ টাকা
নির্বাচন প্রক্রিয়া CBT-1, CBT-2, দক্ষতা পরীক্ষা, নথি যাচাই এবং মেডিকেল পরীক্ষার ভিত্তিতে।
বয়সসীমা১৮ থেকে ৪০ বছর
অনলাইনে আবেদন শুরুর তারিখ ৩০-১২-২০২৫
অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৯-০১-২০২৬
সরকারী ওয়েবসাইটrrbguwahati.gov.in 

শূন্যপদের বিবরণ 

পদের নামবয়সসীমা (০১.০১.২০২৬ তারিখ অনুযায়ী)অস্থায়ী শূন্যপদ
সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর ১৮-৩৩ বছর১৫
ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড III (Chemist & Metallurgist)১৮-৩০ বছর৩৯
চিফ ল অ্যাসিস্ট্যান্ট১৮-৪০ বছর২২
জুনিয়র ট্রান্সলেটর/হিন্দি১৮-৩৩ বছর২০২
স্টাফ ও ওয়েলফেয়ার ইন্সপেক্টর ১৮-৩৩ বছর২৪
পাবলিক প্রসিকিউটর১৮-৩২ বছর০৭
সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট (ট্রেনিং)১৮-৩৫ বছর০২

বেতন 

  • সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদের জন্য প্রতি মাসে ৩৫,৪০০ টাকা পাবেন। 
  • ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড-৩ পদের জন্য প্রতি মাসে ১৯,৯০০ টাকা পাবেন।
  • প্রধান ল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতি মাসে ৪৪,৯০০ টাকা পাবেন।
  • জুনিয়র ট্রান্সলেটর/হিন্দি পদের জন্য নির্বাচিত প্রার্থীরা ৩৫,৪০০ টাকা পাবেন।
  • পাবলিক প্রসিকিউটর পদের জন্য প্রতি মাসে ৪৪,৯০০ টাকা পাবেন।
  • সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রতি মাসে ৩৫,৪০০ টাকা বেতন পাবেন।

আবেদন করবেন কীভাবে?

  • ৩০শে ডিসেম্বর ২০২৫ থেকে (https://rrbapply.gov.in) অফিসিয়াল পোর্টাল অথবা সংশ্লিষ্ট RRB ওয়েবসাইটে ভিজিট করুন।
  • প্রাথমিক বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন করে আইডি এবং পাসওয়ার্ড নোট করুন।
  • তারপর লগইন করে একটি স্ক্যান করা ছবি, স্বাক্ষর এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
  • প্রযোজ্য হলে, আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্র জমা দিন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।

অফিশিয়াল বিজ্ঞপ্তি

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular