Home ব্যবসা চাকরি রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ! দশম পাশে আবেদন করা যাবে

রেল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ! দশম পাশে আবেদন করা যাবে

Rail Coach Factory Kapurthala Recruitment 2026
Rail Coach Factory Kapurthala Recruitment 2026

Rail Coach Factory Kapurthala Recruitment ​2026: রেল মন্ত্রকের অধীনে কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (RCF) ২০২৬ সালের জন্য ৫৫০টি শিক্ষানবিশ অর্থাৎ অ্যাপ্রেন্টিস পদের জন্য অনলাইন আবেদনপত্র আহ্বান করেছে।

এই নিয়োগ ITI এবং দশম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীদের জন্য ভারতের অন্যতম প্রধান কোচ উৎপাদন ইউনিটে ১৯৬১ সালের শিক্ষানবিশ আইন অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তা ২০২৬ সালের ৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। রেলওয়ে ওয়ার্কশপ এবং কোচ উৎপাদনে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

রেল কোচ ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৬- দেখে নিন গুরুত্বপূর্ণ তথ্য- Rail Coach Factory Kapurthala Recruitment ​2026

প্রতিষ্ঠানের নামরেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ), কাপুরথলা
পদের নামঅ্যাপ্রেন্টিস (বিভিন্ন ট্রেডে)
শিক্ষাদশম পাস + প্রাসঙ্গিক ট্রেডে ITI
মোট শূন্যপদ৫৫০
অ্যাপ্লাই করবেন যেভাবে অনলাইন
কর্মস্থলকাপুরথলা, পাঞ্জাব
আবেদন শুরুর তারিখ ০৯ ডিসেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ৭ই জানুয়ারী ২০২৬
শিক্ষাগত যোগ্যতা ১. কমপক্ষে ৫০% নম্বর পেয়ে দশম শ্রেণী (ম্যাট্রিকুলেশন) পাশ
২. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে
৩. শিক্ষানবিশ বিধি অনুসারে শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মান পূরণ করতে হবে
বয়সসীমা১. সর্বনিম্ন বয়স- ১৮ বছর
২. সর্বোচ্চ বয়স- ৪৫ বছর (বিজ্ঞপ্তির তারিখ অনুসারে)
বয়স শিথিলকরণ- SC/ST/OBC/PwBD প্রার্থীদের জন্য ভারত সরকারের নির্দেশিকা অনুসারে
আবেদন ফিকোনও বিভাগের জন্য আবেদন ফি নেই
নির্বাচন প্রক্রিয়া১. দশম এবং আইটিআইতে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা
২. সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের জন্য নথি যাচাইকরণ
বেতন১. সর্বনিম্ন স্টাইপেন্ড- প্রতি মাসে ৮,০০০/- টাকা
২. সর্বোচ্চ স্টাইপেন্ড- প্রতি মাসে ৯,০০০/- টাকা
শিক্ষানবিশ আইন, ১৯৬১ এর বিধান অনুসারে স্টাইপেন্ড

বিজ্ঞপ্তি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন (https://rcf.indianrailways.gov.in/uploads/files/act-app/act-app-notification-2025.pdf)

আবেদন করবেন কীভাবে?

  • রেল কোচ ফ্যাক্টরির অফিসিয়াল ওয়েবসাইট- https://rcf.indianrailways.gov.in/-এ যান।
  • অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৫-২৬ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
  • নির্দেশাবলী মনোযোগ দিয়ে পড়ুন এবং যোগ্যতা নিশ্চিত করুন।
  • সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
  • প্রাসঙ্গিক নথিপত্রের স্ক্যান করা কপি (ছবি, সার্টিফিকেট ইত্যাদি) আপলোড করুন।
  • ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হল ৭ জানুয়ারী ২০২৬।
Exit mobile version