Home ব্যবসা আপনিও পাবেন ২৪০০০ টাকা মাসিক পেনশন, PPFর এই নিয়ম জানা জরুরি

আপনিও পাবেন ২৪০০০ টাকা মাসিক পেনশন, PPFর এই নিয়ম জানা জরুরি

Public provident fund scheme​ to build a corpus
Public provident fund scheme​ to build a corpus

Public provident fund scheme​ to build a corpus: অবসর গ্রহণের পরে ভালো মানের মাসিক আয়ের চিন্তা! কোনও অপশন খুঁজছেন! তাহলে আপনার আয়ের জন্য একটি নিরাপদ এবং নিশ্চিত বিনিয়োগের অপশন নিয়ে আজ হাজির আমরা। পিপিএফ আপনার জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে। আপনি যদি পিপিএফ-এ প্রতি মাসে ৫,০০০, ১০,০০০, অথবা ১২,৫০০ টাকা বিনিয়োগ করেন তাহলে ভবিষ্যতে আপনার আয়ের মাপকাঠি থাকতে পারে অনেক উপরে। চলুন জেনে নিই কীভাবে। 

পিপিএফ অ্যাকাউন্ট কেন উপকারি?

একটি পিপিএফ অ্যাকাউন্ট থাকলে, বাজারের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবেন, আপনার ব্যাংকের নিয়ম অনুসারে ভালো সুদের হার পাবেন। ধারা ৮০C এর অধীনে কর ছাড় দেওয়া হবে আপনাকে। আবার সময়ে সময়ে পিপিএফ সুদের হার সংশোধন করে সরকার আপনার আয়ও অনেকাংশে বাড়িয়ে দেবে। 

পিপিএফ বিনিয়োগের পরিকল্পনা কীভাবে করা যেতে পারে? Public provident fund scheme​ to build a corpus

একবার PPF শুরু করলে ১৫ বছরের জন্য লক হয়ে যাবে অ্যাকাউন্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ৫ বছর আরও সময় বাড়ানো যেতে পারে। 

বিনিয়োগের পরিমাণ (মাসিক)সুদের হার১৫ বছরে মোট অবদান১৫ বছর শেষে মোট তহবিলবর্ধিত সময়ে বার্ষিক সুদমাসিক সুদ (আনুমানিক)
₹৫,০০০৭.১%₹৯,০০,০০০₹১৬,২৭,২৮৪₹১,১৬,৪২৭₹৯,৬২৮
₹১০,০০০৭.১%₹১৮,০০,০০০₹৩২,৫৪,৫৬৭₹২,৩১,০৭৪₹১৯,২৫৬
₹১২,৫০০৭.১%₹২২,৫০,০০০₹৪০,৬৮,২০৯₹২,৮৮,৮৪২₹২৪,০৭০

পিপিএফ অ্যাকাউন্ট কে কে খুলতে পারেন?

  • NRI এবং HUF বাদে যে কোনও ভারতীয় নাগরিক পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন।
  • নাবালক সন্তানদের নামে অভিভাবকরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন।

পিপিএফ অ্যাকাউন্ট খুলবেন কীভাবে 

পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য কিছু প্রয়োজনীয় নথিপত্র যেমন পিপিএফ অ্যাকাউন্ট খোলার ফর্ম, নমিনির পত্র, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি লাগবে। 

অফলাইন পদ্ধতি

  • নিকটতম ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে পিপিএফ অ্যাকাউন্ট ফর্মটি পাবেন।
  • সমস্ত প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন।
  • জমা টাকার পরিমাণ সহ ফর্মটি ব্যাংক বা পোস্ট অফিসে জমা দিন।

অনলাইন পদ্ধতি

  • ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে পিপিএফ অ্যাকাউন্ট বিকল্পে যান।
  • অনলাইন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • আপনার বিনিয়োগের পরিমাণ বেছে নিয়ে OTP জমা দিন।
  • এবার ইমেলের মাধ্যমে আপনার আবেদনের নিশ্চিতকরণ পাবেন।

আপনার আবেদনপত্র সফলভাবে প্রসেসিংয়ের পর PPF পাসবুক জারি করা হবে।

Exit mobile version