Home ব্যবসা বাড়ি বসেই কাজের সুযোগ, প্রাইম ভোগে রিমোট মোবাইল অ্যাপ ডেভেলপার ইন্টার্নশিপ

বাড়ি বসেই কাজের সুযোগ, প্রাইম ভোগে রিমোট মোবাইল অ্যাপ ডেভেলপার ইন্টার্নশিপ

Prime Vogue paid mobile app developer internship_
Prime Vogue paid mobile app developer internship_

Prime Vogue paid mobile app developer internship​: ৩ থেকে ৬ মাসের মেয়াদে ইন্টার্নশিপের দারুণ সুযোগ ফ্রেশার ডেভেলপারদের জন্য। প্রাইম ভোগ এই দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে। এই ইন্টার্নশিপ লাইভ অ্যাপ প্রজেক্টগুলোতে কাজের সুযোগ করে দেবে। আপনিও যদি এই কাজটি করতে চান, তাহলে প্রয়োজনীয় শর্তাবলী মেনে আবেদনের জন্য এগিয়ে চলুন। 

ডেভেলপার হিসাবে কীভাবে কাজ করতে হবে?

  • অ্যান্ড্রয়েড এবং আইওএসের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে হবে। 
  • Flutter, React Native, অথবা Kotlin এর মতো ফ্রেমওয়ার্ক ব্যবহার করে দস্কেলেবল কোড লিখতে হবে। 
  • UI/UX ডিজাইনারদের সঙ্গে কাজ করতে হবে, অ্যাপ্লিকেশন টেস্টিং এবং ডিবাগিং করতে হবে।
  • প্রজেক্টের স্ট্যান্ড-আপ মিটিংয়ে যোগ দিতে হবে। 

যোগ্যতার মানদণ্ড 

  • কম্পিউটার সায়েন্স, IT, অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি থাকলে অথবা বর্তমানে পড়াশোনা করলে ইন্টার্নশিপ পেতে পারেন। 
  • অ্যান্ড্রয়েড/আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে।
  • জাভা, কোটলিন, ডার্ট, সুইফট, অথবা জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ভাষা জানতে হবে। 
  • ফ্লাটার বা রিঅ্যাক্ট নেটিভের মতো ফ্রেমওয়ার্ক জানতে হবে। 
  • GitHub, Firebase, RESTful API এবং JSON হ্যান্ডলিং সম্পর্কে জ্ঞান থাকাও জরুরি।
  • সমস্যা সমাধানের জন্য উদ্ভাবনী ক্ষমতা থাকতে হবে।
  • মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কিত কোর্সওয়ার্ক করে নিতে পারবেন। 

কাজ করলে কী কী সুবিধা পাবেন

  • বাড়ি থেকে কাজ করেই পেশাদার অভিজ্ঞতা অর্জন করুন।
  • এই ইন্টার্নশিপে প্রতি মাসে ₹১২,০০০ টাকা উপার্জন করবেন।
  • সিনিয়র ডেভেলপার এবং কারিগরি নেতৃত্বের কাছ থেকে সরাসরি শিখতে হবে।
  • ইন্টার্নশিপ সম্পন্ন হওয়ার পর একটি অফিসিয়াল সার্টিফিকেশন পাবেন।
  • অসাধারণ পারফর্মারদের ফুল টাইম ডেভেলপার বা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চাকরি দেওয়া হতে পারে। 

কীভাবে আবেদন করবেন? Prime Vogue paid mobile app developer internship application

  • প্রাইম ভোগের অফিসিয়াল ক্যারিয়ার পেজ অথবা ইন্টার্নশালা এবং লিঙ্কডইনের মতো ইন্টার্নশিপ পোর্টালগুলি ভিজিট করতে পারেন।
  • প্রাইম ভোগ মোবাইল অ্যাপ ডেভেলপার ইন্টার্নশিপ ২০২৫এর অধীনে এApply Now-এ ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
  • প্রয়োজনীয় বিবরণ পূরণ করে আপনার পোর্টফোলিও অন্তর্ভুক্ত করুন।
  • এইভাবেই সময়সীমার আগে আপনার আবেদন জমা দিন। তাহলে কাজটি পেয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন। 
Exit mobile version