Home ব্যবসা মাত্র ৪৩৬ টাকায় ২ লক্ষ টাকার বীমা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায়...

মাত্র ৪৩৬ টাকায় ২ লক্ষ টাকার বীমা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদন করবেন কীভাবে?

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana benefits
Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana benefits

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana benefits: আজও, দেশের লক্ষ লক্ষ পরিবার দিন আনে দিন খায়। সন্তানদের পড়াশোনা করানো থেকে শুরু করে সংসারের প্রতিটি খাতে চাহিদা পূরণে হিমশিম খায়। এমনকি ছোটখাটো অসুস্থতাও ওই পরিবারগুলোর কাছে বোঝার মতো। এমন পরিস্থিতিতে, কেন্দ্র সরকার একটি প্রকল্প চালু করেছে।

এই প্রকল্প নিম্ন আয়ের পরিবারগুলিকেও ঝামেলা ছাড়াই আর্থিক সুবিধা দেবে। প্রতি মাসেও নয়, প্রতি বছরে ৫০০ টাকার কম জমা করেও তাঁরা লক্ষ লক্ষ টাকার মুখ দেখতে পারবেন। এই প্রকল্পের নাম সরকার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY)। আপনিও যদি এই প্রকল্পে সামান্য টাকা বিনিয়োগ করে ভালো অংকের আয় করতে চান, তাহলে আমাদের প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। 

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা (PMJJBY) সম্পর্কে বিস্তারিত 

দরিদ্র ও মধ্যবিত্তদের বীমা কভারেজ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে এই প্রকল্পটি চালু করে। মাত্র ৪৩৬ টাকা বার্ষিক প্রিমিয়াম দিলেই ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ দেয় এটি। যিনি বিনিয়োগ করছেন, তাঁর মৃত্যুর পর তাঁর পরিবার বা নমিনিও টাকা পান। 

এই স্কিমের একাধিক সুবিধা। Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana benefits

  • এই যোজনায় যোগদানের জন্য, প্রতি বছর মাত্র ৪৩৬ টাকার প্রিমিয়াম দিতে হবে। এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে।
  • যদি কোনও ব্যক্তি বীমা চলাকালীন মারা যান, তাহলে নমিনকে ২ লক্ষ টাকা দেওয়া হবে। 

কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন

  • ১৮ থেকে ৫৫ বছর বয়সী ভারতীয় নাগরিকরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় আবেদন করতে পারবেন।
  • একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।
  • ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিংক করে রাখতে হবে। 
  • আর কোনও মেডিকেল পরীক্ষার প্রয়োজন নেই। 

এই স্কিমের জন্য কীভাবে আবেদন করবেন?

প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার জন্য আবেদন করা সহজ। এর জন্য সরাসরি আপনার নিকটতম ব্যাংকে গিয়ে প্রকল্পের ফর্মটি পূরণ করুন। আধার কার্ড, পরিচয়পত্র, ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নম্বর এবং পাসপোর্ট আকারের ছবির মতো প্রয়োজনীয় নথি জমা দিন। আবেদন করার পরে, ব্যাংক বীমা সক্রিয় করে প্রতি বছর আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট টাকা কেটে নেবে। 

Exit mobile version