Home ব্যবসা ৫ বছরে RDতে কত টাকা জমালে আয় হবে ১৪.২৭ লক্ষ টাকা! রইল...

৫ বছরে RDতে কত টাকা জমালে আয় হবে ১৪.২৭ লক্ষ টাকা! রইল পোস্ট অফিসের হিসাব

Post office RD scheme​ and get ₹14.27 Lakh in 5 Years

Post office RD scheme​ and get ₹14.27 Lakh in 5 Years: মাসে মাসে ছোট অংকের টাকা জমা করে লক্ষাধিক টাকা আয়ের সুযোগ দিচ্ছে পোস্ট অফিস রিকারিং ডিপোজিট (আরডি) স্কিম। আপনিও যদি নিরাপদ অথচ ভালো রিটার্ন দেয়, এমন আরডি স্কিম খুঁজছেন, তাহলে এটাই সুযোগ। সরকার এই স্কিমে আপনার টাকার নিরাপত্তা দেবে। 

পোস্ট অফিস আরডিতে বর্তমানে বার্ষিক ৬.৭%, চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাচ্ছে। তাই আপনি মাত্র ২০,০০০ টাকা মাসিক জমা করে ৫ বছর পর লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। এবার কীভাবে এই টাকা জমা করতে হবে, বিনিয়োগের পুরো নিয়ম বিস্তারিত জেনে নিন এখানে। 

পোস্ট অফিস আরডি স্কিমের হাইলাইটস 

RD-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আপনার সুদ চক্রবৃদ্ধি ভিত্তিতে গণনা করা হয়, যার কারণে মেয়াদপূর্তিতে আপনার টাকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

মেয়াদমূলত ৫ বছরের জন্য এই প্ল্যান, তবে পরে মেয়াদ বাড়ানো যায়
বিনিয়োগের পরিমাণমাসে ১০০ টাকা থেকে শুরু করে ৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। 
সুদের হার বার্ষিক ৬.৭ শতাংশ সুদ তিন মাসের ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে হিসাব করা হয়। 
ঝুঁকিসম্পূর্ণ ঝুঁকিমুক্ত এই স্কিম। সরকারি গ্যারান্টিও পাবেন। 

আরডি স্কিমের মূল সুবিধাগুলো কী কী

  • সুদের হার একই থাকবে, তাই আপনি আগে থেকেই জানেন যে ৫ বছর পরে আপনি কত টাকা পাবেন।
  • এটি একটি সরকারি প্রকল্প হওয়ায় বাজারের ওঠানামার দ্বারা প্রভাবিত হয় না।
  • আপনি প্রতি মাসে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো-ডেবিটের সুবিধা পেতে পারেন। 

পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে 

  1. আপনার নিকটতম পোস্ট অফিসে যান।
  2. RD অ্যাকাউন্ট খোলার ফর্মটি পূরণ করুন।
  3. ফর্মের সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজের ছবি জমা দিন।
  4. আপনি আপনার প্রথম মাসিক কিস্তি নগদ বা চেকের মাধ্যমে জমা করতে পারেন।
  5. আপনি এই অ্যাকাউন্টটি সিঙ্গল বা যৌথভাবে খুলতে পারেন।

মাসে ২০,০০০ টাকা জমা করে লক্ষ টাকা রিটার্ন কীভাবে পাবেন? Post office RD scheme​ and get ₹14.27 Lakh in 5 Years

যদি কোনও ব্যক্তি পোস্ট অফিস আরডি স্কিমে ৫ বছরের জন্য প্রতি মাসে ২০,০০০ টাকা জমা করেন, তাহলে তিনি যে সম্ভাব্য রিটার্ন পেতে পারেন তা নিম্নরূপ:

৬.৭% সুদের হারে, ৫ বছরের জন্যকত টাকা 
মাসিক জমার পরিমাণ২০,০০০ টাকা 
মোট বিনিয়োগ১২,০০,০০০ টাকা 
সুদ হিসেবে প্রাপ্ত পরিমাণ২,২৭,৩১৫ টাকা 
৫ বছর পর মোট পরিমাণ১৪,২৭,৩১৫ টাকা 
Exit mobile version