Thursday, June 4, 2026
Homeখবরদেশগোয়ায় ৭৭ ফুট উঁচু শ্রী রামের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

গোয়ায় ৭৭ ফুট উঁচু শ্রী রামের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী

PM Modi to Unveil World Tallest Lord Ram Statue in Goa: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দক্ষিণ গোয়া জেলার শ্রী সংস্থা গোকার্ণ জীবোত্তম মঠে (Shree Samsthan Gokarn Jeevottam Mutt) ভগবান শ্রী রামের ৭৭ ফুট উঁচু একটি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন। একজন মঠ প্রতিনিধি এই তথ্য জানিয়েছেন।

গোয়ায় বিশ্বের সবচেয়ে উঁচু রাম মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী মোদী (PM Modi to Unveil World Tallest Lord Ram Statue in Goa)

মঠটির কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন শ্রীনিবাস দেম্পো জানিয়েছেন, প্রধানমন্ত্রী বিকেল ৩:৪৫ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। মঠের প্রাঙ্গণে তার জন্য একটি বিশেষ হেলিপ্যাড তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, শ্রী রামের ৭৭ ফুট উঁচু মূর্তিটি প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হবে।

শ্রীনিবাস দেম্পো জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি জনসভায় ভাষণ দেওয়ার আগে মঠের ভিতরে অবস্থিত মন্দিরটি পরিদর্শন করবেন। গোয়ার রাজ্যপাল অশোক গজপতি রাজু, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েকের সাথে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিলে জানা গিয়েছে।

কে নির্মাণ করেছেন এই মূর্তি?

গোয়ার পূর্ত (Public Works Department – PWD) মন্ত্রী দিগম্বর কামাত জানিয়েছেন যে গুজরাটের ‘স্ট্যাচু অফ ইউনিটি’র ভাস্কর রাম সুতার (Sculptor Ram Sutar) শ্রী রামের এই মূর্তিটি নির্মাণ করেছেন। তিনি আরও বলেন যে এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু শ্রী রামের মূর্তি।

মঠের ৫৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান

মঠের ৫৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ২৭শে নভেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শ্রীনিবাস দেম্পো জানিয়েছেন যে, গোয়ার ক্যানাকোনা (দক্ষিণ গোয়া জেলা)-র পার্টাগাল গ্রামে মঠের বর্তমান প্রাঙ্গণটি ৩৭০ বছর আগে বানানো হয়েছিল।

তিনি আরও জানান, এই পূর্তি উদযাপন উপলক্ষে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং প্রতিদিন প্রায় ৭,০০০ থেকে ১০,০০০ দর্শনার্থী মঠ প্রাঙ্গণে আসবেন বলে আশা করা যাচ্ছে।

পূর্ত মন্ত্রী দিগম্বর কামাত কামাত উল্লেখ করেছেন যে, এই মঠ প্রাঙ্গণটি দীর্ঘকাল ধরে একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত, এবং এটিকে সম্পূর্ণরূপে সংস্কার করে আধুনিকীকরণ করা হয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular