PM Kisan Yojana next installment and eligibility: লক্ষ লক্ষ মানুষ এখন পিএম কিষাণ যোজনার টাকা পাচ্ছেন। সম্প্রতি, এই প্রকল্পের ২১তম কিস্তিতে ₹২,০০০ করে দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই আবার এই টাকা পাননি। কেন? চলুন জেনে নিই।
১৯ নভেম্বর ২১তম কিস্তি দিয়েছে কেন্দ্র। যার মাধ্যমে ৯ কোটিরও বেশি যোগ্য কৃষকের হাতে ১৮,০০০ কোটি টাকারও বেশি টাকা পৌঁছে গিয়েছে। কিন্তু যারা এখনও পাননি, এর পিছনে অন্য কারণ থাকতে পারে।
কিস্তি আটকে যেতে পারে কী কারণে। PM Kisan Yojana next installment and eligibility
দেখুন, সরকার ডিবিটির মাধ্যমে কিস্তির তহবিল সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করে। আর যদি আপনার কিস্তি আটকে থাকে, তাহলে তা অসম্পূর্ণ ডিবিটির কারণে হতে পারে। মূলত আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT বিকল্পটি সক্রিয় না থাকলে এমনটা হতে পারে। এর জন্য আপনাকে আপনার ব্যাংকে গিয়ে DBT বিকল্পটি সক্রিয় করতে হবে। তবেই আপনি টাকা পাওয়ার যোগ্য হবেন।
সুবিধাভোগীরা e-kyc করবেন কীভাবে?
অনলাইন:
- মোবাইল/কম্পিউটারে pmkisan.gov.in বা কিষাণ অ্যাপ খুলুন।
- হোমপেজে ‘e-KYC’ বিকল্পে ক্লিক করে আধার নম্বরটি লিখে OTP যাচাই করলেই Kyc হবে।
অফলাইন:
নিকটতম CSC কেন্দ্রে গিয়েও আপনার আধার কার্ড দিয়ে বায়োমেট্রিক্স ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
কোনও সমস্যার ক্ষেত্রে, ১৫৫২৬১ অথবা ০১১-২৪৩০০৬০৬ নম্বরে পিএম-কিষাণ হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
কিস্তি আটকে গেলে প্রথমে কী করবেন
আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা পান, এবং হঠাৎ আপনার কিস্তি আটকে থাকে, তাহলে প্রথমে জানতে হবে কেন আপনার কিস্তি আটকে আছে। যদি কোনও কাজ অসমাপ্ত থেকে যায়, তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পন্ন করতে হবে। এর পরে, রাজ্য সরকার আপনার নাম কেন্দ্রীয় সরকারের কাছে পাঠালে আপনি পুনরায় কিস্তির সুবিধা পেতে পারেন।
মূলত প্রধানমন্ত্রী কিষাণ যোজনার আওতায়, প্রতি চার মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দেওয়া হয়, অর্থাৎ সরকার প্রতি বছর কৃষকদের অ্যাকাউন্টে ৬,০০০ টাকা স্থানান্তর করে।
