Home লাইফস্টাইল প্যান কার্ডে ঠিকানা পরিবর্তন করবেন কীভাবে?

প্যান কার্ডে ঠিকানা পরিবর্তন করবেন কীভাবে?

PAN card address change​ in the new PAN 2.0 system
PAN card address change​ in the new PAN 2.0 system

PAN card address change​ in the new PAN 2.0 system: প্যান কার্ড আপডেট করার জন্য নতুন প্রজেক্ট PAN 2.0 এনেছে কেন্দ্র। সরকারের ডিজিটাল ইন্ডিয়া মিশনের আওতায় এই প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এখন অনেকেই প্রশ্ন করছেন যে প্যান কার্ডে ঠিকানা আপডেট করা যাবে কিনা! আয়কর বিভাগ এখন এই বিষয়ে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়েছে। চলুন বিস্তারিত জানি। প্যান কার্ডে ঠিকানা আপডেট করা নিয়ে কী বলছে আয়কর বিভাগ?

যারা তাদের ঠিকানা পরিবর্তন করেছেন, তারা যদি নতুন প্যান কার্ড পেতে চান, তাঁদের জন্য আয়কর বিভাগ জানিয়েছে যে কার্ডধারক আপডেট বা সংশোধনের জন্য আবেদন করলেই নতুন প্যান কার্ড জারি করা হবে। এর জন্য কোনও অতিরিক্ত টাকাও দিতে হবে না। অতএব, যদি প্যান কার্ড ধারকরা নতুন, ঠিকানা আপডেট করা প্যান কার্ডের জন্য আবেদন করেন, তাহলে একটি QR কোড সহ একটি নতুন প্যান কার্ড দেওয়া হবে।

কেন আপনার প্যান কার্ডের ঠিকানা আপডেট করবেন?

  1. সরকারি রেকর্ড আপডেট রাখতে সাহায্য করে।
  2. কর কর্তৃপক্ষের নোটিশ বা চিঠিপত্র আপনার কাছে সঠিক জায়গায় পৌঁছায়।
  3. আধার, ব্যাংক কেওয়াইসি এবং অন্যান্য অফিসিয়াল নথির সঙ্গে অমিল থাকে না। 

প্যান কার্ডের ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন? PAN card address change​ in the new PAN 2.0 system

আয়কর বিভাগের তথ্য অনুযায়ী, প্যান কার্ডধারীকে NSDL (প্রোটিন ইগভ টেকনোলজিস) এবং UTIITSL (UTI ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি সার্ভিসেস লিমিটেড) ওয়েবসাইটে যেতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নম্বর, প্যান নম্বর, আধার কার্ড ব্যবহার করে ঠিকানা পরিবর্তন করতে হবে। ঠিকানার পাশাপাশি চাইলে অন্যান্য তথ্য বদলানো যাবে। 

জরুরি নথি:

ঠিকানার প্রমাণপত্রপরিচয়ের প্রমাণপত্রজন্ম তারিখের প্রমাণপত্র
আধার, পাসপোর্ট, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, ইউটিলিটি বিলআধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্সজন্ম সনদ, আধার, পাসপোর্ট
Exit mobile version