Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিবড় সুযোগ! NFCতে ৪০৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বড় সুযোগ! NFCতে ৪০৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

NFC Recruitment 2025 Official Notification Out: নিউ ক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স (New Clear Fuel Complex) ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (NFC Recruitment 2025) । বর্তমানে, আবেদন প্রক্রিয়া চলছে। আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট http://www.apprenticeshipindia.gov.in-এ গিয়ে ২০২৫ সালের ১৫ই নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করার পূর্বে সকল প্রার্থীকে বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

NFC Recruitment 2025 Official Notification Out- শূন্যপদের বিবরণ

পদশূন্যপদের সংখ্যা
ফিটার ট্রেড১২৬টি
টার্নার৩৫টি
ইলেকট্রিশিয়ান৫৩টি
মেশিনিস্ট১৭টি
অ্যাটেন্ডেন্ট অপারেটর২৩টি
ইনস্ট্রুমেন্ট মেকানিক্স১৯টি
ইলেকট্রনিক্স মেকানিক্স২৪টি
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট১টি
মোটর মেকানিক্স (ভেহিকেল)৪টি
ড্রাফটসম্যান৩টি
কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA)৫৯টি
ডিজেল মেকানিক৪টি
কার্পেন্টার৫টি
প্লাম্বার৫টি
ওয়েল্ডার২৬টি
স্টেনোগ্রাফার ইংলিশ১টি

কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে?

মেধা তালিকার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে. বাছাই করার জন্য আইটিআই ট্রেডে প্রাপ্ত নম্বর ব্যবহার করা হবে। যদি দুই বা ততোধিক প্রার্থীর নম্বর একই হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে কাকে নির্বাচন করা হবে তা নির্ধারণের জন্য মাধ্যমিক পরীক্ষার নম্বর বিবেচনা করা হবে। শুধুমাত্র ইলেকট্রিশিয়ান ট্রেডের প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এরপর প্রার্থীদের নথি পরীক্ষা করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণের শুরুর তারিখ ইমেলের মাধ্যমে জানানো হবে এবং তাদের NFC হায়দ্রাবাদে উপস্থিত হতে হবে।

নথিপত্র যাচাইয়ের সময় যা যা প্রয়োজন: দশম শ্রেণির সার্টিফিকেট, ITI মার্কশিট/ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, আধার কার্ড, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, ব্যাঙ্ক ডিটেলস, আবেদনপত্রের হার্ড কপি, স্ব-স্বাক্ষরিত (Self-attested) নথিপত্রের ফটোকপি এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি।

কত হবে স্টাইপেন্ড (Stipend)?

কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডিজেল মেকানিক, কার্পেন্টার, প্লাম্বার, ওয়েল্ডার এবং স্টেনোগ্রাফার ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের ৯,৬০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। অন্যান্য পদের জন্য মাসিক স্টাইপেন্ড হবে ১০,৫৬০ টাকা।

কারা আবেদন করতে পারবেন?

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের অবশ্যই দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে ITI হোল্ডার হতে হবে।

বয়সসীমা ০১.০১.২০২৫ তারিখ অনুযায়ী:

  • সর্বনিম্ন বয়স: ১৮ বছর
  • সর্বোচ্চ বয়স: ২৫ বছর
  • OBC প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স: ২৮ বছর
  • SC/ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়স: ৩০ বছর
image 4
বড় সুযোগ! NFCতে ৪০৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 2
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular