Thursday, June 4, 2026
Homeখবরদেশলাল কেল্লা বিস্ফোরণের জের, মুম্বাই-কলকাতায় হাই অ্যালার্ট!

লাল কেল্লা বিস্ফোরণের জের, মুম্বাই-কলকাতায় হাই অ্যালার্ট!

Mumbai Kolkata UP Alert After Red Fort Delhi​ Blast: সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের পর মুম্বাই, কলকাতা এবং উত্তর প্রদেশ সহ আরও কয়েকটি শহরে উচ্চ সতর্কতা তথা হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই বিস্ফোরণে আটজন নিহত এবং বারোজন আহত হয়েছেন।

দিল্লি বোমা বিস্ফোরণের জের- Mumbai Kolkata UP Alert After Red Fort Delhi​ Blast

এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুম্বাইয়ের সমস্ত পুলিশ স্টেশনকে সতর্ক করে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রেলস্টেশন, বাজার, ধর্মীয় স্থান এবং পর্যটন কেন্দ্র সহ জনবহুল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে টহল বাড়ানোর জন্য পুলিশ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এই হামলার পর উত্তর প্রদেশ পুলিশও উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য পুলিশের জন্য নির্দেশিকা জারি করেছেন। এছাড়াও, ধর্মীয় স্থান ও বাজার সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে টহল বাড়ানো হবে বলে জানা গিয়েছে। এর সাথে সাথে সংবেদনশীল জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

এদিকে, লাল কেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পরে কলকাতায়ও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। কলকাতা পুলিশ সমস্ত ইউনিটকে সতর্ক করেছে এবং শহরজুড়ে নাকা তল্লাশি শুরু হয়েছে।

দিল্লি বোমা বিস্ফোরণ – কী ঘটনা ঘটেছিল?

সোমবার সন্ধ্যা ৬:৫৩ মিনিটে একটি ধীরগতির গাড়ি, যা লাল বাতিতে থেমেছিল, তাতে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। বিস্ফোরণের কারণে কাছাকাছি থাকা অন্যান্য গাড়িগুলোরও ক্ষতি হয়।

দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে এই বিস্ফোরণের পরে আগুন ধরে যায় এবং সেই আগুন পার্শ্ববর্তী তিনটি গাড়িতে ছড়িয়ে পড়ে। দমকল বিভাগ সন্ধ্যা ৬:৫৫ মিনিটে খবর পেয়ে সাতটি গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে যায়। এছাড়াও, দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দলসহ ১৫টি CAT অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায়।

বিস্ফোরণের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, এবং কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে। সরকারি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত সন্ত্রাসী হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও, দিল্লিতে বিস্ফোরণের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular