MPPSC recruitment for Ayurveda Medical Officer: আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পদে চাকরির সুযোগ। আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল, ২০২৬। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.mppsc.mp.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করার আগে আমাদের প্রতিবেদন পড়ুন।
শূন্যপদের বিবরণ ও বেতন
মোট ১৩০টি শূন্য পদ পূরণ করা হবে। ৫০ পদ জেনারেল প্রার্থীদের জন্য সংরক্ষিত, যেখানে ১২টি SC, ৪২টি ST, ১৯টি OBC এবং ৭টি EWS প্রার্থীরা পাবেন।
নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের CCIM স্বীকৃত কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আয়ুর্বেদে স্নাতক ডিগ্রি নিতে হবে। আবেদনের শেষ তারিখের মধ্যে ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে। মধ্যপ্রদেশের আয়ুর্বেদিক বোর্ডে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
বয়সসীমা
প্রার্থীদের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর। রাজ্যের মধ্যে সংরক্ষিত বিভাগগুলি নিয়ম অনুসারে ছাড় পাবে।
আবেদন করবেন কীভাবে? MPPSC recruitment for Ayurveda Medical Officer
- কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, mppsc.mp.gov.in-এ যান।
- ‘অনলাইনে আবেদন ট্যাবে ক্লিক করুন।
- সাম্প্রতিক ছবি, স্বাক্ষর এবং শিক্ষাগত নথি সহ আবেদন করুন।
- জমা দিয়ে একটি প্রিন্ট আউট নিজের কাজে রাখুন।
নির্বাচন প্রক্রিয়া এবং আবেদন ফি
নির্বাচন প্রক্রিয়া দু’ টি ধাপে সম্পন্ন হবে। আয়ুর্বেদ এবং মধ্যপ্রদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্ন সহ প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ জন্য নেওয়া হবে। তারপর চূড়ান্ত নির্বাচন করা হবে।
সে রাজ্যের স্থানীয় এসসি, এসটি, ওবিসি এবং প্রতিবন্ধী প্রার্থীদের ₹২৫০ টাকা দিয়ে আবেদন করতে হবে। জেনারেল বিভাগ এবং রাজ্যের বাইরের প্রার্থীদের ৫০০ টাকা দিয়ে আবেদন করতে হবে। এছাড়াও, আরও ৪০ টাকা পোর্টাল ফি দিতে হবে।