Home পশ্চিমবঙ্গ হাওড়া ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

হাওড়া ডিভিশনে ফের বাতিল একগুচ্ছ ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

List of Cancelled Trains on the Howrah Division
List of Cancelled Trains on the Howrah Division

List of Cancelled Trains​ on the Howrah Division: মাসের শুরুতে রেলযাত্রীরা অসুবিধায় পড়তে পারেন কারণ পূর্ব রেলের হাওড়া ডিভিশনে সিগন্যালিং এবং রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ২ নভেম্বর, এই রুটে বেশ কিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল (Cancelled Trains​ on the Howrah Division) করা হয়েছে। হাওড়া ডিভিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই খবর জানানো হয়েছে।

এই কারণে সপ্তাহান্তে রবিবার বাড়ি থেকে বের হওয়া যাত্রীদের সমস্যা হতে পারে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এবং কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।

২ নভেম্বর হাওড়া ডিভিশনে বাতিল হওয়া ট্রেনগুলির তালিকা (List of Cancelled Trains​ on the Howrah Division)

হাওড়া থেকে৩৭০৫৫, ৩৭২৪৯, ৩৭৩৬৩, ৩৬৮২৩
ব্যান্ডেল থেকে৩৭২৪৬, ৩৭৭৪৯
বর্ধমান থেকে ৩৬৮৩৪
শেওড়াফুলি থেকে৩৭০৫৬
আরামবাগ থেকে ৩৭৩৬৪, ৩৭৩৯৬
কাটোয়া থেকে৩৭৭৪৮

সব মিলিয়ে ছুটির দিনে হাওড়া রুটে যাত্রীদের জন্য দু’রকম অসুবিধা হতে পারে, কারণ প্রথমত, বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হয়েছে, আর দ্বিতীয়ত, অনেক লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল (Cancelled Trains​ on the Howrah Division) করা হয়েছে।

পরিবর্তিত সময়সূচি ও সংক্ষিপ্ত যাত্রাপথ

সংক্ষিপ্ত যাত্রা: ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল ট্রেনটি আরামবাগের পরিবর্তে তারকেশ্বরে যাত্রা শেষ করবে।

সময় পরিবর্তন: ৫৩০০৯ কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেনটি দুপুর ১২টার পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। অন্যদিকে, ১২৩৩৮ বোলপুর-হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১টা ৫০ মিনিটে যাত্রা শুরু করবে।

উৎসবের মরশুমের আগে, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে রেললাইন রক্ষণাবেক্ষণের কারণে পাওয়ার ব্লক চলায় এই প্রথমবার নয়, ইতিপূর্বে অন্যান্য রুটেও একাধিক আপ-ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। বহু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয় এবং কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্তও করা হয়।

Exit mobile version