Home ব্যবসা প্রতিদিন ২৫০ টাকা দিয়ে পেতে পারেন ৫৪ লক্ষ, কীভাবে আবেদন করবেন

প্রতিদিন ২৫০ টাকা দিয়ে পেতে পারেন ৫৪ লক্ষ, কীভাবে আবেদন করবেন

LIC jeevan labh calculator for life protection
LIC jeevan labh calculator for life protection

LIC jeevan labh calculator for life protection: লিমিটেড প্রিমিয়াম, নন-লিঙ্কড, লাভজনক এনডাউমেন্ট প্ল্যান নিয়ে হাজির হল LIC! গ্রাহকদের চাহিদা অনুসারে, LIC জীবন লাভ পলিসি টাকা সঞ্চয়ের পাশাপাশি সুরক্ষার সুবিধাও দেয়। পলিসির মেয়াদকালে পলিসিধারকের অকাল মৃত্যু হলে এবং পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যদি পলিসিধারক বেঁচেও থাকেন, কোম্পানি তাঁর পরিবারকে এককালীন টাকা দেয়, আবার ঋণের সুবিধাও প্রদান করে।

সবথেকে বড় বিষয় হল, এই পলিসিতে যোগদান করলে ৫৪ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক একবারে ৫৪ লক্ষ টাকা পেতে প্রতি মাসে কত প্রিমিয়াম দিতে হবে।

LIC জীবন লাভ পলিসির সুবিধা-LIC jeevan labh calculator for life protection

  • পলিসির মেয়াদ: ১৬, ২১ এবং ২৫ বছর
  • প্রিমিয়াম পরিশোধের মেয়াদ (PPT): ১০, ১৫ এবং ১৬ বছর
  • সর্বনিম্ন বয়স: ৮ বছর
  • সর্বোচ্চ বয়স: পলিসির ১৬ বছরের মেয়াদের জন্য ৫৯ বছর
  • সর্বোচ্চ মেয়াদ: ৭৫ বছর
  • ন্যূনতম বীমাকৃত রাশি: ₹২,০০,০০০
  • সর্বোচ্চ বীমাকৃত রাশি: কোনও সর্বোচ্চ সীমা নেই
  • ঋণ সুবিধা: ৩ বছর পর পাওয়া যাবে

কত বছর প্রিমিয়াম দিতে হবে?

আপনার পলিসির মেয়াদের উপর ভিত্তি করে প্রিমিয়াম দিতে হবে:

  • ১৬ বছরের মেয়াদের জন্য ১০ বছর প্রিমিয়াম দিতে হবে
  • ২১ বছরের মেয়াদের জন্য ১৫ বছর প্রিমিয়াম দিতে হবে
  • ২৫ বছরের মেয়াদের জন্য ১৬ বছর প্রিমিয়াম দিতে হবে

পলিসিধারক মারা গেলে কী হবে?

পলিসির বছরের উপর ভিত্তি করে বীমাকৃত অর্থের একটি নির্দিষ্ট অংশ পাবেন:

পলিসির বছরমৃত্যু ভাতা (%)
প্রথম বছর থেকে পঞ্চম বছর মূল বীমাকৃত অর্থের ১০০%
ষষ্ঠ বছর থেকে দশম বছরমূল বীমাকৃত অর্থের ১২৫%
১১ বছর থেকে ১৫ বছরমূল বীমাকৃত অর্থের ১৫০%
১৬ বছর থেকে ২০ বছরমূল বীমাকৃত অর্থের ২০০%

৫৪ লক্ষ টাকা পেতে বিনিয়োগ করবেন কীভাবে? LIC jeevan labh calculator for life protection

  • ৩০ বছর বয়সে ২০ লক্ষ টাকার বীমা কভারেজ নিলে, মেয়াদপূর্তির সময় আপনি ৫৪ লক্ষ টাকা পাবেন।
  • এর জন্য মাসিক প্রিমিয়াম হবে ৭,৫৭২ টাকা। অর্থাৎ, আপনাকে প্রতিদিন মাত্র ২৫০ টাকা দিতে হবে।
  • পলিসির মেয়াদ ১৬ বছর, ২১ বছর এবং ২৫ বছর পর্যন্ত হতে পারে।
  • এবার আপনি যদি ১৬ বছরের প্ল্যান বেছে নেন, তাহলে আপনাকে ১০ বছরের জন্য প্রিমিয়াম জমা দিতে হবে।
  • আপনি ২১ বছরের প্ল্যান নিলে আপনাকে ১৫ বছরের জন্য টাকা দিতে হবে।

এবার LICর নিয়ম অনুসারে, আপনি যদি ছয় বছর আগে প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন, তবুও বীমা কভারেজ অব্যাহত থাকবে। মেয়াদপূর্তির পর, আপনি সম্পূর্ণ প্রিমিয়ামের সঙ্গে একটি বোনাস টাকা পাবেন।

Exit mobile version