Home ব্যবসা মাত্র ৮৭ টাকা দিয়ে পাবেন ১১ লক্ষ টাকা, LICর সেরা আধার শিলা...

মাত্র ৮৭ টাকা দিয়ে পাবেন ১১ লক্ষ টাকা, LICর সেরা আধার শিলা প্ল্যান

LIC Aadhaar Shila Plan 844 details and benefits
LIC Aadhaar Shila Plan 844 details and benefits

LIC Aadhaar Shila Plan 844 details and benefits: যদি আপনি কম বিনিয়োগে ভালো মুনাফা আয় করতে চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। মহিলারা ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের আধার শিলা পলিসির অধীনে, মাত্র ৮৭ টাকা সঞ্চয় করে মেয়াদপূর্তির পরে ১১ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। মনে রাখবেন, LIC-এর আধার শিলা শুধুমাত্র মহিলাদের জন্য উপলব্ধ।

LIC আধার শিলা পলিসির বৈশিষ্ট্য। LIC Aadhaar Shila Plan 844 details and benefits

  • সর্বনিম্ন ৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত এই পলিসি কেনা যাবে।
  • এই পলিসি কেনার জন্য আধার কার্ড বাধ্যতামূলক।
  • এই দীর্ঘমেয়াদী পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে সম্পূর্ণ অর্থ পাবেন।
  • বিনিয়োগকারীরা ১০ বছর থেকে ২০ বছর পর্যন্ত পলিসির মেয়াদ বেছে নিতে পারেন। 
  • তবে, পলিসির মেয়াদপূর্তির সময় মহিলার বয়স ৭০ বছরের বেশি বয়স হলে চলবে না।  

প্রয়োজনে লোনের সুবিধাও পাওয়া যায়

এই স্কিমের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি পলিসির বিপরীতে লোন নেওয়ার সুবিধাও প্রদান করে। যদি কোনও বিনিয়োগকারীর অর্থের প্রয়োজন হয়, তাহলে কমপক্ষে দুই বছর প্রিমিয়াম পরিশোধ করার পর, তিনি তার পলিসির বিপরীতে লোনের জন্য আবেদন করতে পারেন।

মাত্র ৮৭ টাকা দিয়ে ১১ লক্ষ টাকা পাবেন কীভাবে?

দেখুন, যদি একজন মহিলা ১০ বছর ধরে প্রতিদিন ৮৭ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে তার মোট বিনিয়োগ হবে ৩,১৭,৫৫০ টাকা। ৭০ বছর বয়সে এই পলিসিটির মেয়াদ উত্তীর্ণ হলে, এই পরিমাণ প্রায় ১১ লক্ষ টাকায় বৃদ্ধি পেতে পারে।

Exit mobile version