Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলডুপ্লিকেট প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন?

Learn what to Do If PAN Card Is Lost Step by Step Guide: হারিয়ে গিয়েছে আপনার জরুরি প্যান কার্ড! কীভাবে কোথায় পাবেন বুঝে উঠতে পারছেন না! এমন সময় চিন্তা ছেড়ে বানিয়ে ফেলুন ডুপ্লিকেট প্যান কার্ড। অনলাইনে এবং অফলাইনে সামান্য আবেদন ফি দিয়ে সহজেই এর জন্য আবেদন করতে পারবেন। শুধু হাতের কাছে কয়েকটি জরুরি নথি রাখা খুবই জরুরি। 

ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করবেন কীভাবে?

প্রথমে এই প্রয়োজনীয় কাগজপত্র লাগবে: আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, মার্কশিট, বার্থ সার্টিফিকেট, আগের প্যান কার্ডের জেরক্স (যদি থাকে), আর এফআইআরের কপিও লাগবে। 

অনলাইনে আবেদন প্রক্রিয়া:

  1. প্রোটিন ওয়েবসাইটটি থেকে ‘Tax Modernization’-এর অধীনে, প্যান নির্বাচন ‘Apply Now’ করুন।  
  2. ‘Re-print of PAN card’ অপশনে আপনার প্যান নম্বর, আধার নম্বর, জন্ম তারিখ এবং GSTN (যদি প্রযোজ্য হয়), ক্যাপচা কোড লিখে ‘Submit’ করুন।
  3. এবার আবেদন ফি দিয়ে ১৫ সংখ্যার Acknowledgement Number ব্যবহার করে আপনার ডুপ্লিকেট প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন।

অফলাইনে আবেদন প্রক্রিয়া:

Request for new PAN card or/and changes or Correction in PAN Data ফর্মটি ডাউনলোড এবং প্রিন্ট করে আবেদনপত্র পূরণ করতে ব্লক অক্ষর এবং কালো কালি ব্যবহার করুন। রেফারেন্সের জন্য আপনার ১০ সংখ্যার প্যান নম্বরটি উল্লেখ করুন। দুটি ক্রস-সাইজ পাসপোর্ট-আকারের ছবি সংযুক্ত করতে হবে। যেখানে প্রয়োজন সেখানে স্বাক্ষর করুন। অফলাইনে প্যান ফর্ম পূরণের সময় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। এরপর আবেদনপত্র এবং নথিপত্র NSDL কেন্দ্রে পাঠান। বিভাগ আবেদনপত্র পাওয়ার ১৫-২০ দিনের মধ্যে ডুপ্লিকেট প্যান কার্ড পাঠিয়ে দেবে। 

ডুপ্লিকেট প্যান কার্ড কীভাবে ডাউনলোড করবেন?

  1. TIN-NSDL ওয়েবসাইটে ‘Download e-PAN/ e-PAN XML’ ট্যাবে ক্লিক করে পরের পেজে, ‘Acknowledgement Number’ অথবা ‘PAN’ বিকল্পটি বেছে নিন। 
  2. প্রয়োজনীয় তথ্য, ক্যাপচা কোড লিখে ‘Submit’ করুন। ইমেল আইডি, মোবাইল নম্বর অথবা উভয় মাধ্যমেই OTP পেতে পারেন।
  3. সেই OTP দিয়ে ‘Validate’ করে ‘Download PDF’ বাটনে ক্লিক করলেই আপনার ই-প্যান কার্ডটি পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড হয়ে যাবে।
  4. মনে রাখবেন, এই PDF খোলার জন্য আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। সেই পাসওয়ার্ড আপনার জন্ম তারিখ হয়ে থাকবে।

ডুপ্লিকেট প্যান কার্ডের জন্য আবেদন করতে কত টাকা লাগবে?

আবেদনের পদ্ধতি অনুসারে, টাকা নেওয়া হয়:

আবেদন জমা দেওয়ার পদ্ধতিপ্যান কার্ড পাঠানোর পদ্ধতিফি (জিএসটি সহ)
অফলাইনে অথবা অনলাইনে ফিজিক্যাল মোডে আবেদনভারতের মধ্যেই প্যান কার্ড চাইলে ১০৭ টাকা
ভারতের বাইরে প্যান কার্ড পাঠাতে হলে১,০১৭ টাকা
কাগজবিহীন পদ্ধতিতে অনলাইনে প্যান আবেদন ভারতের মধ্যেই প্যান কার্ড চাইলে ১০১ টাকা
ভারতের মধ্যেই প্যান কার্ড চাইলে ১,০১১ টাকা
প্যানের তথ্য একই রেখে ডুপ্লিকেট প্যান কার্ড ভারতের মধ্যেই প্যান কার্ড চাইলে ৫০ টাকা
ভারতের বাইরে প্যান কার্ড পাঠাতে হলে৯৫৯ টাকা
অফলাইনে অথবা অনলাইনে ফিজিক্যাল মোডে আবেদনইমেল আইডিতে ই-প্যান কার্ড চাইলে ৭২ টাকা
কাগজবিহীন পদ্ধতিতে অনলাইনে প্যান আবেদন ইমেল আইডিতে ই-প্যান কার্ড চাইলে ৬৬ টাকা
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular