Learn what the different types of interviews are
Learn what the different types of interviews are: কোনও কোম্পানির ম্যানেজার, Hr, অথবা যে বিভাগে শূন্যপদ ঘোষণা করা হয় সেই বিভাগের কর্মচারীরা ইন্টারভিউ নিয়ে থাকেন, নতুন কর্মীর খোঁজ নিয়ে থাকেন। একজন ইন্টারভিউয়ারের প্রধান ভূমিকা হল সেই প্রার্থী সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা এবং প্রার্থী ওই চাকরির জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করা। এই কাজেই অনেক সমস্যা দেখা দেয়, কিছু বিষয়ে না জানার জন্য। আজ সেই বিষয়েই আমরা জানাচ্ছি।
সাক্ষাৎকারের ধরণ (Types of Interviews) । Learn what the different types of interviews are
সাক্ষাৎকারের ধরণ কী জানা গেল কাঠামোগত সাক্ষাৎকার\Structured Interviews একই প্রশ্ন সব প্রার্থীর কাছে জিজ্ঞাসা করা হয়। অসংগঠিত সাক্ষাৎকার\Unstructured Interviews নির্দিষ্ট প্রশ্ন থাকে না; কথোপকথনের সেই অনুযায়ী প্রশ্ন করা হয়। পরিস্থিতিগত সাক্ষাৎকার\Situational Interviews বাস্তব জীবনের নানান সমস্যা কল্পনা করে তার সমাধান জানতে চাওয়া হয়। আচরণগত সাক্ষাৎকার\Behavioural Interviews অতীতে করা কাজের অভিজ্ঞতা থেকে উদাহরণ চাওয়া হয়। কারণ আগের আচরণ ভবিষ্যৎ আচরণের ইঙ্গিত দেয়। স্ট্রেস সাক্ষাৎকার\Stress Interviews চাপ তৈরি করে মানসিক দৃঢ়তা ও ঠান্ডা মাথায় কাজ করার ক্ষমতা যাচাই করা হয়। কারিগরি (টেকনিক্যাল) সাক্ষাৎকার\Technical Interviews নির্দিষ্ট কাজের টেকনিক্যাল বিষয়, টুলস বা টেকনোলজি নিয়ে প্রশ্ন করা হয়।
সাক্ষাৎকারের ফর্ম্যাট (Interview Formats)
সাক্ষাৎকারের ফর্ম্যাট কী জানা গেল ব্যক্তিগত/একক সাক্ষাৎকার\Individual Interviews একজন ইন্টারভিউয়ার একজন প্রার্থীর ইন্টারভিউ নেন। গ্রুপ সাক্ষাৎকার\Group Interviews একাধিক প্রার্থীর একসঙ্গে ইন্টারভিউ নেওয়া হয়। প্যানেল সাক্ষাৎকার\Panel Interviews একাধিক ইন্টারভিউয়ার যৌথভাবে একজন প্রার্থীকে প্রশ্ন করেন। একাধিক-রাউন্ড সাক্ষাৎকার\Multiple-Round Interviews একাধিক ধাপে ইন্টারভিউ নেওয়া হয়। তথ্যমূলক সাক্ষাৎকার\Informational Interviews প্রার্থী তার পছন্দের প্রতিষ্ঠানের কারও সঙ্গে কথা বলে প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করে। কম্পিউটার-সহায়তায় (অনলাইন) সাক্ষাৎকার\Computer-Assisted Interviews ভিডিয়ো কল, অনলাইন টেস্ট বা ডিজিটাল ফরম্যাটে প্রশ্ন–উত্তর দেওয়া হয়।
এই বিষয়গুলো জানলে আপনিও ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন
মনে রাখবেন, একটি ইন্টারভিউতে, বেশিরভাগ কোম্পানি এমন প্রার্থীর খোঁজ করে যাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে গভীর নলেজ রয়েছে।
প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে ইন্টারভিউয়াররা নিশ্চিত হতে চান যে প্রার্থীর প্রদত্ত কাজের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা আছে কিনা।
এই সময় এমনকি যদি কেউ কোনও প্রশ্নের উত্তর নাও জানেন তবে ‘আমি জানি না’ না বলে জানার আগ্রহ প্রকাশ করুন। এটি পেশাদারিত্ব এবং শেখার ইচ্ছা প্রদর্শন করে।
পূর্ব অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যাখ্যা করার সময় কেবল আবেগ এবং উৎসাহ প্রকাশ না করে সংশ্লিষ্ট কোম্পানিতে কাজের ইচ্ছা প্রকাশ করুন।