Home লাইফস্টাইল EPFOতে KYC কীভাবে আপডেট করবেন?

EPFOতে KYC কীভাবে আপডেট করবেন?

Learn now how to EPFO KYC Update Online 2026
Learn now how to EPFO KYC Update Online 2026

Learn now how to EPFO KYC Update Online 2026: সকল কর্মচারীর EPF অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিংক করা বাধ্যতামূলক এখন। যদিও অনলাইন পোর্টালের মাধ্যমে খুব সহজেই এই কাজটি করা যেতে পারে। এবার কীভাবে করবেন, তা এখানে জানুন। 

KYC বিবরণ আপডেট কেন করবেন 

  • অফিসে না ছুটে সহজেই অনলাইনে পিএফ (PF) তোলার আবেদন করার জন্য KYC জরুরি। 
  • PAN আপডেট করা থাকলে, ৫ বছর চাকরি করার আগেই টাকা তুললে প্রায় ৩৪.৬০৮ শতাংশের বদলে মাত্র  ১০% ট্যাক্স কাটা হয়। 
  • এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে পিএফ ব্যালেন্স স্থানান্তর (Transfer) সহজ হয়। 
  • নিয়মিত KYC আপডেট করলে আপনার অ্যাকাউন্টে নিরাপদ থাকে। 
  • অ্যাকাউন্টে প্রতি মাসে কত টাকা জমা হচ্ছে বা কোনো লেনদেন হচ্ছে কি না, তা SMS-এর মাধ্যমে জানতে পারবেন।
  • ঘরে বসেই PF ব্যালেন্স এবং অ্যাকাউন্টের যাবতীয় তথ্য অনলাইনে চেক করতে পারেন।

অনলাইনে KYC আপডেট করবেন কীভাবে। Learn now how to EPFO KYC Update Online 2026

প্রথমে লাগবে নিম্নলিখিত নথিপত্র

  • আধার কার্ড
  • প্যান কার্ড
  • ভোটার কার্ড
  • ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রেশন (NPR)
  • একটি বৈধ পাসপোর্ট নম্বর
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স
  • বৈধ রেশন কার্ড 

আপডেট শুরু করুন 

আপনার কোম্পানি বা নিয়োগকর্তা আপনার দেওয়া নথিগুলো যাচাই করে ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে সেগুলো অনুমোদন দেওয়ার পর, EPFO কর্তৃপক্ষ আপনার তথ্যগুলো পুনরায় চেক করবে। রেকর্ডের কোনও অমিল না থাকলে, ভেরিফিকেশন সফলভাবে শেষ হলে KYC বিবরণ UAN সিস্টেমে আপডেট হয়ে যাবে। 

KYC বিবরণ আপডেট হল কিনা চেক করবেন কীভাবে 

পদ্ধতিধাপস্ট্যাটাস চেক
১. UAN কার্ড‘View’ মেনু থেকে ‘UAN Card’ অপশনে যান।কার্ডের তথ্যের পাশে ‘Yes’ লেখা থাকলে জানতে হবে KYC সম্পন্ন হয়েছে।
২. KYC সেকশন‘Manage’ মেনু থেকে ‘KYC’ অপশনে যান।‘Digitally Approved KYC’ তালিকায় গ্রাহকের নথিগুলো দেখা গেলে জানতে হবে KYC সম্পন্ন হয়েছে।

EPFO ​​UAN হেল্পলাইন

EPFO-এর হেল্পডেস্ক UAN-সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করবে:

  • টোল-ফ্রি নম্বর – 1800 118 005
  • ইমেল – uanepf@epfindia.gov.in
Exit mobile version