Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলভারতে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার ধাপে ধাপে পদ্ধতি

ভারতে ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার ধাপে ধাপে পদ্ধতি

Learn how to driving licence download online easily: ভারতে ড্রাইভিং লাইসেন্স হল অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। দ্রুত গতিতে চলমান আধুনিক বিশ্বে, সবসময় এর হার্ডকপি নিয়ে ঘুরে বেড়ানো গাড়ি চালকদের পক্ষে সহজ নয়। তাই এর সফ্ট কপি বের করে নেওয়া হতে পারে বুদ্ধিমানের কাজ।  এমন সময়, নাগরিকরা বিভিন্ন সরকারি ওয়েবসাইট থেকে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন।এখন আপনি ভারতের যে কোনও জায়গায় বসেই কোনও RTO অফিসে না গিয়েই আপনার ড্রাইভিং লাইসেন্সের আসল ইলেকট্রনিক ভার্সন ডাউনলোড করতে পারেন।

ড্রাইভিং লাইসেন্স কীভাবে ডাউনলোড করবেন? Learn how to driving licence download online easily

এখানে ধাপে ধাপে প্রক্রিয়া দেওয়া হল:

সারথি পরিবহন পোর্টাল

আপনার ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে সাহায্য করার জন্য MoRTH দ্বারা পরিচালি সারথি পরিবহন ওয়েবসাইট অন্যতম প্ল্যাটফর্ম। 

  1. এর জন্য প্রথমে সারথি পরিবহন ওয়েবসাইট ভিজিট করে ‘Online Service’ বিভাগে ‘Driving Licence Related Services’ অপশন সিলেক্ট করুন। 
  2. নিজের রাজ্য বেছে নিয়ে ড্রাইভিং লাইসেন্স অপশনে ক্লিক করে প্রিন্ট অপশনে ক্লিক করুন। 
  3. এবার আবেদন নম্বর এবং জন্ম তারিখ লিখে জমা দিলেই আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হওয়ার জন্য প্রস্তুত হবে। 

ডিজিলকার

লেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) একটি ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম DigiLocker আপনার  ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করার জন্য সেরা অপশন হতে পারে। 

  1. ডিজিলকার ওয়েবসাইটে যান অথবা ডিজিলকার অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন বা লগ ইন করতে পারেন।
  2. এরপর আপনার আধার-লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে সাইন ইন করুন এবং একটি ৬-সংখ্যার সিকিউরিটি পিন জেনারেট করুন। 
  3. এবার আপনার অফিসিয়াল নম্বরে পাঠানো OTP দিয়ে পরিচয় যাচাই করুন এবং “Search Documents” বিভাগে যান। 
  4. Driving Licence – Ministry of Road Transport and Highways অপশন সার্চ করে নিজের DL নাম্বার দেওয়ার পর Get Document থেকে ড্রাইভিং লাইন্সেসের পিডএফ ডাউনলোড করুন। 

প্রসঙ্গত, আমাদের এ কথা অবশ্যই বলতে হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স অনলাইনে ডাউনলোড করলে আপনি প্রয়োজনের সময় নিজের ফোনেই এটি পেয়ে যাবেন। এটি আপনার ট্রাফিক চেকের জন্যও সহায়ক। জালিয়াতির ঝুঁকি হ্রাস পাবে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular